আজঃ 14 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার রৌমারীতে হেল্প জোন’-এর ছাগল উপহার জামালপুর ডিবি-২-এর পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক ৯ ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রথম মামলা, গ্রেপ্তার ১ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬ বাট্টাজোড়ের কুঁড়ি বিল এখন লাল শাপলার রাজ্য, ছুটছেন শত শত দর্শনার্থী রাউজানে আলোচিত করিম হ*ত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪ ভূরুঙ্গামারীতে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীণ পণ্য ধ্বংস করেছে কাস্টমস সেনবাগে ভূমি তদন্তে বাধা, মারধর ও হত্যার হুমকির অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছে মহিন উদ্দিন আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা বাউফলে ৫০০ (পাঁচ শত)পিস ইয়াবা সহ তিনজনকে আটক করেছে পুলিশ। পটুয়াখালীতে ১১ (এগারো) পুড়িয়া হেরোইন সহ দুই মাদক কারবারি আটক। অবৈধ পার্কিংয়ে নাকাল বন্দরবাসী সেনবাগে মেধায় সেরাদের সেরা গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা আনোয়ারায় গ্যাস সংকট কাটিয়ে উৎপাদনে যাচ্ছে সিইউএফএল সার ফ্যাক্টরি ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভা কামারের কাজ ভাগ করে নিলেন আসাদুল হাবিব দুলু

রৌমারীতে হেল্প জোন’-এর ছাগল উপহার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কফিলুর রহমান(বিভাগীয় প্রধান, রংপুর): 

কুড়িগ্রামের রৌমারীতে অর্থ সংকটে থাকা পরিবারের কিছুটা আশার আলো হিসাবে কাজ করছে,রৌমারী হেল্প জোন" অসহায় ও হতদরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এক অনন্য উদ্যোগ নিয়েছে রৌমারীর সামাজিক সংগঠন ‘রৌমারী হেল্প জোন’। সংগঠনের নিয়মিত মানবিক সহায়তার অংশ হিসেবে একটি দরিদ্র পরিবারের মাঝে স্বাবলম্বী হওয়ার উপায় হিসেবে একটি ছাগল প্রদান করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রৌমারী হেল্প জোন সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উপকারভোগী পরিবারের হাতে এই ছাগলটি তুলে দেওয়া হয়। সংগঠনের দায়িত্বশীলরা জানান, ক্ষণিক সহায়তার চেয়ে কোনো পরিবারকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া অনেক বেশি কার্যকারী। কেবল সাময়িক খাদ্য বা অর্থ সহায়তা না দিয়ে, হতদরিদ্র পরিবারগুলো যেন নিজেদের পরিশ্রমে স্থায়ী আয়ের পথ খুঁজে পায়—সেই চিন্তাভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ছাগল উপহার পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন উপকারভোগী পরিবারের সদস্যরা। তারা জানান, এই ছাগলটি লালন-পালন করে তারা ভবিষ্যতে নিজেদের আর্থিক দৈন্য কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছেন। রৌমারী হেল্প জোনের  প্রতিনিধি শাহ আলম জানান, "আমাদের মূল লক্ষ্য হলো এলাকার চরম অবহেলিত ও অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলা। একটি ছাগল হয়তো একটি ছোট শুরু, তবে সঠিক পরিচর্যা করলে এটিই এই পরিবারের জন্য একটি স্থায়ী আয়ের উৎস হয়ে দাঁড়াবে। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আমরা এমন আরও অনেক পরিবারকে নিজের পায়ে দাঁড় করাতে সক্ষম হব।" ভবিষ্যতেও এলাকার দারিদ্র্য দূরীকরণ ও আর্তমানবতার সেবায় এই ধরনের টেকসই ও উদ্ভাবনী উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছে সংগঠনটি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a