আজঃ 10 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মামলা জটে চট্টগ্রাম কাস্টমস, আটকে হাজার কোটি টাকার রাজস্ব পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক কারবারি আটক। নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক পরিস্থিতি এআই প্রযুক্তিতে পর্যবেক্ষণ চট্টগ্রামের হালিশহরে যুবক খুন, ঘটনাস্থলে পুলিশ চট্টগ্রাম বন্দরে ৪ শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল আলীকদমে ২১ লাখ টাকার সেগুন কাঠ ও মাহিন্দ্রা জব্দ বকশীগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার উধাও, গ্রেপ্তার দুই বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লংগদুতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি নতুন দায়িত্বে এমপি আবুল কালাম নওগাঁয় মানিক খানের নেতৃত্বে যুবলীগের মিছিল, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা বকশীগঞ্জে ৩১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ হোটেল ব্যবসায়ী আটক নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচনে ২৩ বছর পর প্রার্থীদের জমজমাট প্রচারণা মিরসরাইয়ে হামলার মামলায় সাংবাদিক কারাগারে বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তার চেক আবার থামল কাফকোর উৎপাদন, চালু হতে লাগতে পারে দেড় মাস বিদেশি নম্বরে চাঁদাবাজি, হুমকি: হাটহাজারীতে ৭ জন গ্রেপ্তার

বিশ্বকাপ শেষ, তর্ক থামেনি: মারাইংতংয়ের চূড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের হাসি-তর্ক-হাতাহাতি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আমির হোসাইন ছাদেকী, জেলা প্রতিনিধি (বান্দরবান): 

বিশ্বকাপ ফুটবল-২০২৬ এর পর্দা নেমে গেলেও রেশ কাটেনি সমর্থকদের মধ্যে। ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের দ্বন্দ্ব এখনো তুঙ্গে। তারই প্রমাণ মিলল বান্দরবানের আলীকদম উপজেলার পর্যটন স্পট মারাইংতং পাহাড়ের চূড়ায়।

২৫ জুলাই ২০২৬, শনিবার সকালের দিকে মারাইংতং পাহাড়ের চূড়ায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উত্তপ্ত তর্ক-বিতর্ক ও হাস্যরহস্যের মধ্যেই হাতাহাতিতে রূপ নেয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, মারাইংতং পাহাড়ে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম মোটরসাইকেল। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা বাইকার সমিতির সদস্যরা বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ তুলতেই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। একপক্ষ ব্রাজিল এবং অন্যপক্ষ আর্জেন্টিনার পক্ষ নিয়ে তর্ক শুরু করেন।

প্রথমে হাস্যরসের মধ্য দিয়ে শুরু হওয়া তর্ক এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। কিছুক্ষণ পর উভয় পক্ষ শান্ত হলে তারা আবারও তর্কে জড়িয়ে পড়েন। এভাবে কিছু সময় পর দুই পক্ষই শান্ত হয়ে যার যার গন্তব্যে ফিরে যান।

ঘটনার বিষয়ে মারাইংতংয়ের স্থানীয় দোকানদার লাইরুং মুরুং বলেন, "তারা প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে এভাবে তর্ক করে। পর্যটকদের জন্য ওয়েটিং করার সময়টা তারা এভাবেই কাটায়।"

উল্লেখ্য, মারাইংতং পাহাড় আলীকদম উপজেলার অন্যতম দর্শনীয় স্থান। প্রতিদিন অসংখ্য পর্যটক ও স্থানীয় বাইকার এখানে ভিড় জমান।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a