আজঃ 19 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
জঙ্গল সলিমপুরে ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার হালিশহর থেকে চুরি হওয়া পুলিশের টহল গাড়ি কর্ণফুলী এলাকায় উদ্ধার, গ্রেপ্তার ১ ‎কুয়েতে নতুন বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প, বাড়তে প্রবাসীদের চাকরির সুযোগ বাড়বে সীমান্তে বিদেশি নাগরিকসহ মানব পাচারকারী শরিফুল-কে গ্রেপতার কুমিল্লায় নওগাঁয় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন দৈনিক পূর্ণ জাগরণ 24, সিটি কর্পোরেশনের প্রতিনিধি নারায়ণগঞ্জের, শুভ বিবাহ বার্ষিকী। আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় বিএনপির বিক্ষোভ জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী এলাকা থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার বড়াইগ্রামে বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক, চাঁদা দাবির অভিযোগ বড়াইগ্রামে বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক, চাঁদা দাবির অভিযোগ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতির মোকাবেলায় স্বেচ্ছাসেবক দল। কুয়েত মোবাইল ও অর্থ ছিনতাই করার অভিযোগে দুই সিরীয় নাগরিককে গ্রেপ্তার নলডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কৃষক দলের মহানগরের মহিলা বিষয় সম্পাদিকার অঙ্গীকার। কুয়েত অবৈধভাবে অ্যালকোহল উৎপাদন ও মজুত করার অভিযোগে ৩-জন নেপালী ১-জন ভারতীয় গ্রেপ্তার রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত মোঃ মামুন পিতা মৃত আব্দুল কাদিরের অত্যাচারের শিকার, আবুল বাশার বাসেত

বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

 দিনাজপুরের বীরগঞ্জে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নুরজাহান জিম নামে এক গৃহবধূকে মারধরের পর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামীসহ চারজনের বিরুদ্ধে। এ সময় গৃহবধূর গলায় অর্ধচন্দ্রাকৃতির আঘাতের চিহ্ন সৃষ্টি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গৃহবধূর বাবা মো. রুহুল আমিন বীরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, রুহুল আমিনের মেয়ে নুরজাহান জিমের সঙ্গে ২০১৭ সালে রসুলপুর এলাকার মো. রাশেদ ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে নগদ টাকা, স্বর্ণালংকার, একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তাদের সংসারে পাঁচ বছর বয়সী এক মেয়ে ও তিন বছর বয়সী এক ছেলে রয়েছে।

অভিযোগে বলা হয়, সন্তান জন্মের পর থেকে নুরজাহান জিমের কাছে আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তার বাবা।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে স্বামী পাঁচ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে সন্তানদেরসহ তাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অসুস্থ অবস্থায় তিনি বাবার বাড়িতে আশ্রয় নেন এবং পরে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

গলায় রশি পেঁচিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
এজাহার অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবারে ব্যস্ত থাকার সুযোগে নুরজাহান জিমের স্বামী তাকে গোপনে বাড়ির বাইরে ডেকে নিয়ে আসেন। পরে অভিযুক্তরা দলবদ্ধভাবে তাকে জোরপূর্বক বাড়ি থেকে নিয়ে পশ্চিম দিকে একটি পুকুরের পাশে আমগাছের কাছে যান।
অভিযোগ রয়েছে, সেখানে নুরজাহান জিমকে মারধর করার পর তার স্বামী সঙ্গে থাকা একটি রশি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। একপর্যায়ে তার গলায় অর্ধচন্দ্রাকৃতির আঘাতের চিহ্ন সৃষ্টি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় গৃহবধূর চিৎকার শুনে তার বাবা ও স্থানীয় কয়েকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে অভিযুক্তরা সেখান থেকে সরে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় নুরজাহান জিমকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এজাহার দায়েরের সময়ও তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন বলে তার বাবা জানান।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, পাঁচ লাখ টাকা যৌতুক না দিলে এবং লিগ্যাল এইডে করা আবেদন প্রত্যাহার না করলে নুরজাহান জিম ও তার বাবা মো. রুহুল আমিনকে যেখানে পাওয়া যাবে, সেখানে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় মো. রুহুল আমিন তার মেয়ের জামাই মো. রাশেদ ইসলাম, মো. খিজির আলী, মো. রাবিউল ইসলাম ও মো. রিয়াজুল ইসলামসহ অজ্ঞাত আরও ২–৩ জনের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা করেছেন।
অভিযোগের বিষয়ে মো. রাশেদ ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a