বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলী মজনু বাবু
জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী এলাকা থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর-৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের ১০৮৯ নম্বর পিলারের কাছে অভিযান পরিচালনা করেন সাতানীপাড়া বিওপির সদস্যরা। এ সময় সীমান্তবর্তী একটি বাঁশঝাড়ের পাশে গর্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
উদ্ধার করা মদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
এ জাতীয় আরো খবর...