আজঃ 17 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বড়াইগ্রামে বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক, চাঁদা দাবির অভিযোগ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতির মোকাবেলায় স্বেচ্ছাসেবক দল। কুয়েত মোবাইল ও অর্থ ছিনতাই করার অভিযোগে দুই সিরীয় নাগরিককে গ্রেপ্তার নলডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কৃষক দলের মহানগরের মহিলা বিষয় সম্পাদিকার অঙ্গীকার। কুয়েত অবৈধভাবে অ্যালকোহল উৎপাদন ও মজুত করার অভিযোগে ৩-জন নেপালী ১-জন ভারতীয় গ্রেপ্তার রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত মোঃ মামুন পিতা মৃত আব্দুল কাদিরের অত্যাচারের শিকার, আবুল বাশার বাসেত দেশ টিভির প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদার-কে কুয়েত বাংলা প্রেস ক্লাব এর সংবর্ধনা নওগাঁয় রজাকপুর ট্রাক টার্মিনাল থেকে চুরি হওয়া ট্রাক এক রাতেই উদ্ধার পটিয়ায় এস আলম কলেজে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা চালু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা নওগাঁয় ট্রাফিক জরিমানা আদায়ে চালু হচ্ছে ডিজিটাল পেমেন্ট চট্টগ্রামের বাঁশখালী প্রধান সড়ক প্রশস্তকরণে ভূমি অধিগ্রহণ শুরু চাঁদাবাজি মামলায় সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার চট্টগ্রামে পেশাদার চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, স্বর্ণালংকারসহ উদ্ধার নগদ ৮০ হাজার টাকা নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা

কুয়েত মোবাইল ও অর্থ ছিনতাই করার অভিযোগে দুই সিরীয় নাগরিককে গ্রেপ্তার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কুয়েত মোবাইল ও অর্থ ছিনতাই করার অভিযোগে দুই সিরীয় নাগরিককে গ্রেপ্তার

আবু নাসের মহিউদ্দিন,
কুয়েত প্রতিনিধি,



আল-আনবা ও আরব টাইমস কুয়েত এর সূত্রে বরাত দিয়ে কুয়েত স্বরাষ্ট মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ এর কাছে অভিযোগ আসা মাত্রই ঘটনা তদন্তে দুই সিরীয় নাগরিক-কে গ্রেপতার করা হয়।

৭২ ঘণ্টায় সংঘটিত ১১টি ছিনতাই ও পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা পেয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজন পলাতক রয়েছে।
আরব টাইমসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জিলিব আল-শুয়েখ তদন্ত বিভাগের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে আটক করেন। পলাতক তৃতীয় ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

যেভাবে শ্রমিকদের ফাঁদে ফেলত চক্রটি,; তদন্ত সূত্রের বরাতে জানা গেছে, গভীর রাতে কাজ শেষে বাসায় ফেরার জন্য বাসের অপেক্ষায় থাকা প্রবাসী শ্রমিকদের লক্ষ্যবস্তু বানাত চক্রটি। বিশেষ করে বিভিন্ন কেন্দ্রীয় বাজারে কর্মরত শ্রমিকদের অনুসরণ করত তারা।

আরও অভিযোগ রয়েছে, পার্ক করা গাড়ির আড়ালে অবস্থান নিয়ে নিজেদের গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিত তারা। এরপর শ্রমিকদের পরিচয়পত্র ও ব্যক্তিগত জিনিসপত্র পরীক্ষা করার অজুহাতে কাছে ডেকে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, মারধর এবং নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনতাই করতো।

অভিযানে অস্ত্র ও জাল পরিচয়পত্র উদ্ধার সর্বশেষ ছিনতাইয়ের খবর পাওয়ার পর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে অভিযান চালায় পুলিশ। এ সময় একজন সন্দেহভাজনকে গাড়ির নিচে লুকিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। অপরজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে নগদ অর্থ, একটি তলোয়ার, দুটি ছুরি এবং নিরাপত্তা কর্মকর্তার পরিচয় দেওয়ার কাজে ব্যবহৃত জাল পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে একজন গোয়েন্দা কর্মকর্তা আহত হন। এ ঘটনায় পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভিডিও ফুটেজে উঠে আসে অপরাধের চিত্র ; এক ভুক্তভোগীর মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে অভিযুক্তদের অস্ত্র প্রদর্শন করে শ্রমিকদের ভয় দেখানো এবং মালামাল ছিনিয়ে নেওয়ার দৃশ্য ধরা পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তা সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক সহযোগী এবং চুরি হওয়া কিছু মালামালের সন্ধান পেয়েছে তদন্তকারীরা।

কুয়েতের নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ মানুষ ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে সংঘটিত অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা; রাতের বেলায় কাজ শেষে বাসায় ফেরার পথে কেউ পুলিশ বা গোয়েন্দা বিভাগের পরিচয় দিলে তার পরিচয়পত্র ভালোভাবে যাচাই করুন। সন্দেহজনক পরিস্থিতিতে একা কোথাও না গিয়ে জনসমাগমপূর্ণ নিরাপদ স্থানে সরে যান এবং প্রয়োজন হলে পুলিশের সহায়তা নিন।

আজ রোজ ১৭ নভেম্বর ২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a