আজঃ 10 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মামলা জটে চট্টগ্রাম কাস্টমস, আটকে হাজার কোটি টাকার রাজস্ব পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক কারবারি আটক। নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক পরিস্থিতি এআই প্রযুক্তিতে পর্যবেক্ষণ চট্টগ্রামের হালিশহরে যুবক খুন, ঘটনাস্থলে পুলিশ চট্টগ্রাম বন্দরে ৪ শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল আলীকদমে ২১ লাখ টাকার সেগুন কাঠ ও মাহিন্দ্রা জব্দ বকশীগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার উধাও, গ্রেপ্তার দুই বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লংগদুতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি নতুন দায়িত্বে এমপি আবুল কালাম নওগাঁয় মানিক খানের নেতৃত্বে যুবলীগের মিছিল, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা বকশীগঞ্জে ৩১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ হোটেল ব্যবসায়ী আটক নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচনে ২৩ বছর পর প্রার্থীদের জমজমাট প্রচারণা মিরসরাইয়ে হামলার মামলায় সাংবাদিক কারাগারে বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তার চেক আবার থামল কাফকোর উৎপাদন, চালু হতে লাগতে পারে দেড় মাস বিদেশি নম্বরে চাঁদাবাজি, হুমকি: হাটহাজারীতে ৭ জন গ্রেপ্তার

চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রাম জেলা পুলিশের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে কিট প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে দিনব্যাপী এ তিনটি কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনের কার্যক্রমের শুরুতে সকাল ৮টায় অনুষ্ঠিত কিট প্যারেডে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম জেলা পুলিশের সদস্যদের পোশাক-পরিচ্ছদ, সরকারি সরঞ্জাম, অস্ত্র ও অন্যান্য কিট সামগ্রী পরিদর্শন করেন। এ সময় তিনি সদস্যদের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের আরও দক্ষ ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে সকাল ১০টায় পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত সমস্যা, কর্মপরিবেশ ও কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে জেলা পুলিশের আন্তরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এরপর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় বিভিন্ন থানার অপরাধচিত্র, মামলা নিষ্পত্তির অগ্রগতি, ওয়ারেন্ট তামিল, মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় পুলিশ সুপার অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদার, নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা, পলাতক আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করা এবং সাধারণ মানুষের জন্য দ্রুত, মানসম্মত ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a