আজঃ 07 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
প্রেমের টানে চীনা যুবক রূপগঞ্জে বিয়ের আশা দিয়ে আজই বিদায় ভূরুঙ্গামারী বলদিয়া ইউনিয়নের কৃষকদের রাস্তা অবরোধ ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে সংবর্ধনায় মানুষের ঢল ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ শহীদ হন সেপ্টেম্বরে১৯৭১ সালে বীরগঞ্জের দেবীপুরে হাঁসখেলার ধুম, পুরোনো ঐতিহ্যের নতুন উচ্ছ্বাস বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৬ মাসের জেল নওগাঁয় কম্পিউটারে জাল টাকা তৈরির অভিযোগ, ৪৭ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার ১ সদরঘাটে ৫১৯ পিস ইয়াবা ও ৬২ হাজার টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেপ্তার পটিয়ায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে জরিমানা বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য হলেন সৈয়দা শারমিন আক্তার জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সোবহানীয়া মাদ্রাসায় প্রবাসীর ১২ টেবিল উপহার, উন্নয়নে বিএনপি নেতার ৫ হাজার টাকা অনুদান চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ও রত্না আমিন হাওলাদার নওগাঁয় পুলিশ লাইন্সে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি তারেক রহমানের সরকার শিক্ষা মন্ত্রনালয়ে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন নলডাঙ্গায় হুইপ দুলু চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত আরও ৫৩ জন মৌসুমির মৃত্যুতে নতুন সূত্র, সিসিটিভিতে ঘর থেকে বের হতে দেখা গেল যুবককে নারায়ণগঞ্জে জুলাই যুদ্ধর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা। নারায়ণগঞ্জ বন্দর থানায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ আমলে নেননি এস,আই, জাকির হোসেন। ভুয়া পুলিশ ও সোর্স ‘আতুর মাসুদ’ চক্রের খপ্পরে বন্দরবাসী: হয়রানি, ব্ল্যাকমেইল ও ছিনতাইয়ের অভিযোগ

বাবা লোকনাথের ভক্ত পরিচয়ে প্রতারণা, ১৪ ঘণ্টার মধ্যেই খুলশী থানার জালে মূলহোতা।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় বাবা লোকনাথের ভক্ত পরিচয় দিয়ে এক দম্পতির কাছ থেকে কৌশলে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত প্রতারককে মাত্র ১৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, গলানো স্বর্ণ, নগদ অর্থ, দুটি মোবাইল ফোন এবং প্রতারণায় ব্যবহৃত অন্যান্য আলামত।

পুলিশ জানায়, গত ২২ জুলাই সকালে খুলশী থানার আমবাগান এলাকায় অজিত ঘোষ (৬০) নামে এক বাসিন্দার বাড়িতে গিয়ে নিজেকে নারায়ণগঞ্জের বারোদীর বাবা লোকনাথ মন্দির থেকে আসা একজন ভক্ত হিসেবে পরিচয় দেয় সরোয়ার সরদার (৪২)। ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে প্রথমে ‘জয় বাবা লোকনাথ’ বলে দান গ্রহণে অস্বীকৃতি জানিয়ে ভাত ও প্রসাদের কথা বলে পরিবারের আস্থা অর্জন করে। পরে নানা কৌশলে বাসার ভেতরে প্রবেশ করে দম্পতির কাছ থেকে প্রায় ২ ভরি ১ আনা ওজনের স্বর্ণালংকার প্রতারণার মাধ্যমে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী অজিত ঘোষ খুলশী থানায় অভিযোগ দায়ের করলে ২৩ জুলাই ৪১৯/৪২০ ধারায় মামলা রুজু করা হয়।

মামলার তদন্তে নেমে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোহেল পারভেজের তত্ত্বাবধানে খুলশী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। পরে নগরের কোতোয়ালী থানার হাজারী গলি এলাকা থেকে অভিযুক্ত সরোয়ার সরদারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের স্বর্ণের কানের দুল, সীতাহারের অংশ, পাথরযুক্ত স্বর্ণের লকেট, গলানো স্বর্ণ, মোট প্রায় ১ ভরি ৮ আনার বেশি স্বর্ণ, দুটি স্মার্টফোন, ১৪ হাজার টাকা নগদ এবং একটি মেরুন রঙের ছাতা, যা প্রতারণার সময় ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। একই কৌশলে অন্য কোথাও প্রতারণা সংঘটিত হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a