আজঃ 15 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজি মামলায় সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার চট্টগ্রামে পেশাদার চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, স্বর্ণালংকারসহ উদ্ধার নগদ ৮০ হাজার টাকা নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা কর্ণফুলীতে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মাদ্রাসা শিক্ষার্থীকে চুরির অভিযোগে নির্যাতন চট্টগ্রামে মাদকসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ দূর্গম পাহাড়ের মদক সীমান্তে ৫৭ বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও টিকাদান কর্মসূচি। ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগ, নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৮০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা ভূরুঙ্গামারীতে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি পত্নীতলা থানা পুলিশের অভিযান চলছে কুড়িগ্রামে মোটরসাইকেল অটোরিকশার সংঘর্ষে নি*হত ১ সাংবাদিক অরিত্রকুন্ড কে, চাঁদাবাজি মামলায় কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল বাউফল থানা পুলিশ কতৃক বিশেষ অভিযান চট্টগ্রামে ৭০ লাখ টাকার চোরাই ড্রাম ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৩ শৈলকুপায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা কুয়েত দূর্তাবাসে অনুষ্ঠিত হল জাতীয় বিপ্লব ও সংহিত দিবস মুক্তি ও প্রগতির স্বর্ণালী দিন ৭ নভেম্বর নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: তদন্তে পুলিশের অপরাধের প্রমাণ, আরও শাস্তির সুপারিশ।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা ও মারধরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টে পুলিশের অপরাধের সত্যতা মিলেছে। আজ রবিবার চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর কাছে এই আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

সিএমপির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ের তদন্তে অভিযুক্ত পুলিশ সদস্যদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করেছে কমিটি। ঘটনার পর প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, তদন্তের পর অপরাধে যুক্ত থাকা আরও কিছু পুলিশ সদস্যের নাম উঠে এসেছে এবং তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

সিএমপি কমিশনার প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দোষীদের চিহ্নিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কমিটি বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশও পেশ করেছে।

পেছনের ঘটনা
গত ১২ জুন রাতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ খেলে আকাশপথে চট্টগ্রামে পৌঁছান অফ-স্পিনার নাঈম হাসান। বিমানবন্দর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে চান্দগাঁওয়ের নিজ বাসায় ফেরার পথে লালখান বাজার মোড়ে তার গতিবিধি রোধ করে পুলিশ। সেখান থেকে তাকে খুলশী থানায় ধরে নিয়ে যাওয়া হয় এবং থানায় তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয় বলে গুরুতর অভিযোগ ওঠে।

পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে সিএমপির ঊর্ধ্বতনদের সাথে যোগাযোগ করেন। এরপরই টনক নড়ে প্রশাসনের। নাঈমের পরিবার ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা থানায় ছুটে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন।

তাৎক্ষণিক পদক্ষেপ ও তদন্তের অগ্রগতি
ঘটনার গুরুত্ব বিবেচনা করে পরদিনই (১৩ জুন) ক্রিকেটার নাঈম হাসানের বহদ্দারহাট ফরিদার পাড়ার বাসভবনে সশরীরে গিয়ে দুঃখ প্রকাশ ও দুঃখজনক এই ঘটনার জন্য ক্ষমা চান সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

একই সাথে সে রাতে অভিযানে থাকা খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেনকে থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়।

পুরো ঘটনাটি খতিয়ে দেখতে নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) আলমগীর হোসেনকে প্রধান করে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। গত ১৮ জুন প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও অধিকতর তদন্তের স্বার্থে সিএমপি কমিশনার কমিটিকে আরও ৪ কার্যদিবস সময় বাড়িয়ে দিয়েছিলেন। সেই বর্ধিত সময়সীমা শেষে আজ তদন্ত দল তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিল

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a