আজঃ 11 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা ভূরুঙ্গামারীতে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি পত্নীতলা থানা পুলিশের অভিযান চলছে কুড়িগ্রামে মোটরসাইকেল অটোরিকশার সংঘর্ষে নি*হত ১ সাংবাদিক অরিত্রকুন্ড কে, চাঁদাবাজি মামলায় কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল বাউফল থানা পুলিশ কতৃক বিশেষ অভিযান চট্টগ্রামে ৭০ লাখ টাকার চোরাই ড্রাম ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৩ শৈলকুপায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা কুয়েত দূর্তাবাসে অনুষ্ঠিত হল জাতীয় বিপ্লব ও সংহিত দিবস মুক্তি ও প্রগতির স্বর্ণালী দিন ৭ নভেম্বর নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আলীকদমে ৭ রোহিঙ্গা শরণার্থী আটক, থানায় হস্তান্তর নওগাঁয় কেডি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন অবস্থায় তিন যুবক গ্রেপ্তার বকশীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত পত্নীতলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ডেল মন্টে নাম ব্যবহার করে বিনিয়োগ প্রতারণার আশঙ্কা, তদন্তের দাবি পত্নীতলা থানা প্রশাসন কে ধন্যবাদ মহানগর স্বেচ্ছাসেবক দলের, মোঃ সাখাওয়াত ইসলাম রানার নেতৃত্বে বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন,

সেনবাগ উপজেলা ছাত্রদলের এক উদীয়মান নক্ষত্র শাকের হোসেন মিরন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

নোয়াখালী জেলা প্রতিনিধি:--

নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে উদীয়মান ছাত্রনেতা শাকের হোসেন মিরনকে দেখতে চান তৃণমূলের একাংশের ত্যাগী নেতাকর্মীরা। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং সরকারবিরোধী আন্দোলনে রাজপথে ভূমিকার কারণে তাকে এ পদে দেখতে চান বলে দাবি করেছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

শাকের হোসেন মিরন সেনবাগ উপজেলার উত্তর শাহাপুর গ্রামের সন্তান। স্থানীয় নেতাকর্মীদের দাবি, তিনি বিএনপি পরিবারের সন্তান হিসেবে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতিতে বিশ্বাসী হিসেবে তিনি ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন বলেও তারা জানান।

নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময়ে সরকারবিরোধী বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শাকের হোসেন মিরন রাজপথে সক্রিয় ছিলেন। ঢাকা, নোয়াখালী ও সেনবাগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কাজ করেছেন বলে দাবি তাদের।
এছাড়া সাম্প্রতিক হাসিনা-বিরোধী আন্দোলন এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবেদীন ফারুকের ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কর্মকাণ্ডে শাকের হোসেন মিরনের সক্রিয় ভূমিকা ছিল বলে দাবি করেছেন তার সমর্থকরা। তৃণমূলের ত্যাগী নেতা, সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীদের আস্তার প্রতীক,নোয়াখালী -২ সেনবাগ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের বিশ্বস্ত ছাত্রনেতা।

তৃণমূলের নেতাকর্মীদের মতে, মাঠপর্যায়ে সক্রিয়, সাংগঠনিকভাবে কর্মীদের সঙ্গে সম্পৃক্ত এবং দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া নেতাদের মূল্যায়ন করা হলে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। এ বিবেচনায় শাকের হোসেন মিরনকে সেনবাগ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক করার দাবি জানিয়েছেন তারা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a