আজঃ 07 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
প্রচুর টাকার দাপটে, আবুল বাসার মোল্লার, অসামাজিক কার্যকলাপ নলডাঙ্গায় নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানালেন উপজেলা প্রেসক্লাব নলডাঙ্গা মার্কেট নিয়ে সংঘর্ষে আনোয়ারায় ব্যবসায়ীদের উপর সরকারী দলের নেতা-কর্মীদের হামলার অভিযোগ! দিনাজপুর বীরগঞ্জের পল্লীতে ২১৫ পিস ট্যাপেন্ডাডল সহ মাদক ব্যবসায়ী হারুন রশিদ জুয়েল গ্রেফতার. দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন বন্দরের রেকর্ড সাফল্যের পুরস্কার, ৬৭৫০ শ্রমিক পাচ্ছেন ২৫ হাজার টাকা প্রেমের টানে চীনা যুবক রূপগঞ্জে বিয়ের আশা দিয়ে আজই বিদায় পঞ্চগড়ে নবম শ্রেণীর ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার ষষ্ঠ শ্রেণির ছাত্র গ্রেফতার ভূরুঙ্গামারী বলদিয়া ইউনিয়নের কৃষকদের রাস্তা অবরোধ ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে সংবর্ধনায় মানুষের ঢল ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ শহীদ হন সেপ্টেম্বরে১৯৭১ সালে বীরগঞ্জের দেবীপুরে হাঁসখেলার ধুম, পুরোনো ঐতিহ্যের নতুন উচ্ছ্বাস বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৬ মাসের জেল নওগাঁয় কম্পিউটারে জাল টাকা তৈরির অভিযোগ, ৪৭ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার ১ সদরঘাটে ৫১৯ পিস ইয়াবা ও ৬২ হাজার টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেপ্তার পটিয়ায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে জরিমানা বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য হলেন সৈয়দা শারমিন আক্তার জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সোবহানীয়া মাদ্রাসায় প্রবাসীর ১২ টেবিল উপহার, উন্নয়নে বিএনপি নেতার ৫ হাজার টাকা অনুদান চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ও রত্না আমিন হাওলাদার

সোবহানীয়া মাদ্রাসায় প্রবাসীর ১২ টেবিল উপহার, উন্নয়নে বিএনপি নেতার ৫ হাজার টাকা অনুদান

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলী মজনু বাবু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও মাদ্রাসাবাড়ি গ্রামের সোবহানীয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুন্দর ও গতিশীল করতে ১২টি টেবিল উপহার দিয়েছেন দক্ষিণ আফ্রিকাপ্রবাসী সাজু মিয়া।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী সাজু মিয়ার পক্ষ থেকে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে টেবিলগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের জন্য প্রবাসী সাজু মিয়ার এ উদ্যোগের প্রশংসা করেন। বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও প্রবাসীদের আরও এগিয়ে আসা প্রয়োজন।

এদিকে, মাদ্রাসার সার্বিক কার্যক্রম ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে অনুষ্ঠানে উপস্থিত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মাদ্রাসার উন্নয়নের জন্য তাৎক্ষণিকভাবে নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোবহানীয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি তারিকুল ইসলাম সানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা বিএনপির সহসভাপতি মোতালেব হোসেন সরকার, মহিলা বিষয়ক সম্পাদক জুলেখা খাতুন, উপজেলা বিএনপির সদস্য খন্দকার মিজাউল করিম, মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, বাট্টাজোড় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন সুবুজ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোকন মন্ডল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী মজনু বাবু, ইউনিয়ন যুবদল নেতা কামারুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের সঙ্গে এলাকার ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। তাই সোবহানীয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের বিভিন্ন প্রয়োজন ও দাবিদাওয়ার কথা অতিথিদের সামনে তুলে ধরেন। এর মধ্যে মাদ্রাসার জন্য একটি স্থায়ী ও দৃষ্টিনন্দন মূল ফটক নির্মাণের দাবি জানানো হয়। অতিথিরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দক্ষিণ আফ্রিকাপ্রবাসী সাজু মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করা হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a