আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

সুধী সমাবেশে খুলনার পুলিশ সুপার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

আল মাহমুদ প্রিন্স খুলনা প্রতিনিধি 

রূপসায় আইনশৃঙ্খলা রক্ষার্থে সবধরণের ব্যবস্থা নেওয়া হবে
খুলনার রূপসা থানার উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় রূপসা থানা চত্বরে মতবিনিময় সভার আয়োজন করা হয়। 
প্রধান অতিথি ছিলেন খুলনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান। 
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে সবধরনের ব্যবস্থা নেওয়া হবে। আজ থেকে রাত ১০টার পর সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া কোনো ব্যবসা- প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে বিশেষকরে উঠতি বয়সী যুবকেরা সন্ধ্যার পর যাতে অবাধে চলাফেরা করতে না পারে এব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। রূপসায় অস্ত্রধারী ও মাদক বিক্রেতাদের অপরাধমূলক কর্মকাণ্ড জিরোটলারেন্সে আনতে সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তিনি। 
পুলিশ সুপার বলেন, এলাকার সাধারণ মানুষের যৌক্তিক দাবির প্রেক্ষিতে রূপসা ঘাট ট্রলার মাঝিদের নানা অনিয়মের বিরুদ্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। এলাকায় শান্তি রক্ষায় 
প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে পূর্বের মতো কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হবে। পুলিশের টহল ব্যবস্থা আরো জোরদার করতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য পেতে পুলিশ অভিযোগ বক্স, ঝুঁকিপূর্ণ ফাঁকা স্থানগুলোতে চেকপোস্ট বসানোসহ বিট পুলিশের কর্মকাণ্ড আরো বেগবান করতে হবে। 

সমাবেশে সভাপতিত্ব করেন রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর। 
রূপসা থানা ওসি (তদন্ত) আব্দুস সবুরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আল বেরুনী ও সাইফুল ইসলাম।

আলোচনায় অংশ গ্রহণ করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপি আহ্বায়ক সাইফুর রহমান মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ লবিবুল ইসলাম, উপজেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক বিকাশ মিত্র, রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতি সভাপতি আনোয়ারুল ইসলাম, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম,
উপজেলা প্রেসক্লাব সভাপতি জিএম আসাদুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মুন্না সরদার, রূপসা প্রেসক্লাব সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন, জেলা যুবদলের সদস্য মুক্তাদির বিল্লাহ, 
অবসরপ্রাপ্ত এস.আই তৈয়েবুর রহমান, ইসলামী ফাউন্ডেশন রূপসা উপজেলা মডেল কেয়ার টেকার আব্দুস সালাম, কাজদিয়া কলেজ প্রভাষক মেজবা উদ্দিন সেলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলার সেক্রেটারি মুফতি হেলাল শিকারী, রূপসা মহিলা কলেজ প্রভাষক আসাদুজ্জামান আসাদ, ছাত্র প্রতিনিধি ফাহাদ উদ্দীন গাজী, জেলা এনসিপি নেতা তামিম হাসান লিয়ন, কাজদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাঈম।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রবিউল ইসলাম, ইসমাইল হোসেন, টিএসসি ইউপি চেয়ারম্যান মোঃ আসাফুর রহমান, বিএনপি নেতা এসএম মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, সৈয়দ নিয়ামত আলী, শ্রমিক দল নেতা ইউনুস গাজী, বিএনপি নেতা আমিরুল ইসলাম তারেক, মুফতি আনিসুর রহমান, বিএনপি নেতা ফিরোজ মীর, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইসরাইল শেখ বাবু, শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ, মোঃ লাভলু শেখ, খায়রুল আলম খোকন, কৃষক দল নেতা ওলিয়ার রহমান খান, মুছা লস্করসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন রূপসা থানা জামে মসজিদ পেশ ইমাম মাওলানা শহিদুল ইসলাম। 


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a