আজঃ 11 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত পাটগ্রামে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও'র মতবিনিময় ‎গাইবান্ধার কামারজানী হাটে সোনালী ফসল নারায়গঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের, দপ্তর সম্পাদক রেজাউল করিম রাজুর শুভ জন্মদিন, OTP ও PIN নিজের কাছে রাখুন’—সাইবার প্রতারণা নিয়ে নওগাঁ পুলিশ সুপারের সতর্কবার্তা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত হয়েছেন আরও ৪ জন পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে সহস্রাধিক লিটার ওয়াশ ও মদ জব্দ, গ্রেপ্তার ৩ নলডাঙ্গায় আজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই থানচির ডিমপাহাড়-তিন্দুর সড়ক দুর্ঘটনায় গাড়ি খাদে: নিহত ২, আহত ৫ বকশীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ও লোকসংগীতশিল্পী ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন, একটি পালসার মোটরসাইকেল, পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ক্ষিতীশ সরকার শুধু বীরগঞ্জেই নন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও সাংস্কৃতিক অঙ্গনে কবিয়াল হিসেবে পরিচিত। তিনি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ কবিয়ালদের একজন হিসেবে পরিচিতি লাভ করেছেন। লোকসংগীত ও কবিগানের মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি মানুষের কাছে পরিচিত মুখ। এমন একজন পরিচিত লোকসংগীতশিল্পীর বাড়িতে চুরির ঘটনায় তাঁর শুভাকাঙ্ক্ষী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে ক্ষিতীশ সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে থাকার পর রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে ঘুম থেকে উঠে ঘরের দরজা ও প্রধান ফটক খোলা দেখতে পান তিনি। পরে ঘরের মালামাল পরীক্ষা করে চুরির বিষয়টি বুঝতে পারেন।

চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ টাকা, তিনটি মোবাইল ফোন, প্রায় তিন ভরি স্বর্ণালংকার, একটি পালসার মোটরসাইকেল, তাঁর ছেলের পাসপোর্ট, সোনালী ব্যাংকের চেকবই এবং জাতীয় পরিচয়পত্র। চুরির সময় পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় থাকার বিষয়টিও তাঁদের সন্দেহের সৃষ্টি করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ক্ষিতীশ সরকার বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সভাপতি এম এ কুদ্দুস সরকার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সাধারণ সম্পাদক ক্ষিতীশ সরকারের বাড়িতে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

ভুক্তভোগী পরিবারের প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে চুরির রহস্য উদ্‌ঘাটন, চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি উত্তরবঙ্গের লোকসংগীত ও কবিগানের সঙ্গে যুক্ত একজন পরিচিত শিল্পীর বাড়িতে সংঘটিত এ ঘটনার দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a