আজঃ 07 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নলডাঙ্গায় আজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই থানচির ডিমপাহাড়-তিন্দুর সড়ক দুর্ঘটনায় গাড়ি খাদে: নিহত ২, আহত ৫ বকশীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা শিমুল আলুতে সম্ভাবনার হাতছানি, পাহাড়ি জমিতে কৃষকের নতুন স্বপ্ন নওগাঁর পত্নীতলায় ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১জন গ্রেফতার একজন মহিলা তার প্রতি একটু মমতা দেখিয়েছিলেন মাত্র পাহাড়ে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে বন বিভাগ, লামায় ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭ ক্যাপ্টেন রায়হান আহমেদের নেতৃত্বে আলীকদমের দুর্গম পাহাড়ে মেডিকেল টিমের বিনামূল্যে চিকিৎসা নওগাঁজুড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ২০টি চেকপোস্ট বসিয়ে ৬ শতাধিক যানবাহন তল্লাশি করা হয়েছে পোরশায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী সন্ত্রাসীর পক্ষে তদবির করলে নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা এমপি জয়নুল আবদিন ফারুক জোরারগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-মুখোশসহ ৩ জন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১

বাট্টাজোরে মিল্লাতের পূর্ণ মন্ত্রী হওয়ায় দোয়া মাহফিল

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি: আলীমজনু বাবু 

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হওয়ায় বকশীগঞ্জের বাট্টাজোর ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বাট্টাজোর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশ ও জাতির কল্যাণ এবং এম রশিদুজ্জামান মিল্লাতের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার। বাট্টাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আক্তার হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ হাসান নীরব।

এ সময় বাট্টাজোর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, যুবদল নেতা সবুজ, কামরুজ্জামান,  গাজী, সাবেক ছাত্রদল নেতা লিমন বাবুসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে এম রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হওয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ পায়। পরে নেতৃবৃন্দ ও উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় তারা পরস্পরের মধ্যে আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a