আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

জলঢাকায় খুটামারা রহমানীয়া উচ্চ বিদ্যালয়ে মনগড়া কমিটি গঠনের অভিযোগে মানববন্ধন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোহাম্মদ কফিলুর রহমান (বিভাগীয় প্রধান,রংপুর):নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা রহমানীয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আওয়ামী দোসর মোঃ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মনগড়া ও বহিরাগতদের নিয়ে অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠন, অনিয়ম এবং ব্যাপক দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
​আজ ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় চৌপুতি বাজারে ‘খুটামারা রহমানীয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর’ যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
​৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোসফেকুর রহমান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন খুটামারা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক রায়হান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রেজাউল করিম এবং উপজেলা তরুণদলের যুগ্ম আহ্বায়ক লাবলুর রহমান। এছাড়া অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোছাঃ পেয়ারা আক্তার, মিলি বেগম ও নুর বানু বেগমসহ আরও অনেকে।
​মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ক্ষমতার অপব্যবহার করে সাধারণ অভিভাবক ও স্থানীয়দের মতামত তোয়াক্কা না করে মনগড়া ও বহিরাগত ব্যক্তিদের দিয়ে পকেট কমিটি গঠন করেছেন। তাঁর এই অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যালয়ের সার্বিক শিক্ষাব্যবস্থা ও সুষ্ঠু পরিবেশ ধ্বংসের মুখে পড়েছে। বক্তারা অবিলম্বে এই অবৈধ কমিটি বাতিল করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক উপায়ে নতুন ম্যানেজিং কমিটি গঠনের জোর দাবি জানান।
​উক্ত মানববন্ধনে বিদ্যালয়ের শতাধিক অভিভাবক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকাবাসী অংশ নিয়ে দ্রুত এই অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a