আজঃ 14 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬ বাট্টাজোড়ের কুঁড়ি বিল এখন লাল শাপলার রাজ্য, ছুটছেন শত শত দর্শনার্থী রাউজানে আলোচিত করিম হ*ত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪ ভূরুঙ্গামারীতে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীণ পণ্য ধ্বংস করেছে কাস্টমস সেনবাগে ভূমি তদন্তে বাধা, মারধর ও হত্যার হুমকির অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছে মহিন উদ্দিন আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা বাউফলে ৫০০ (পাঁচ শত)পিস ইয়াবা সহ তিনজনকে আটক করেছে পুলিশ। পটুয়াখালীতে ১১ (এগারো) পুড়িয়া হেরোইন সহ দুই মাদক কারবারি আটক। অবৈধ পার্কিংয়ে নাকাল বন্দরবাসী সেনবাগে মেধায় সেরাদের সেরা গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা আনোয়ারায় গ্যাস সংকট কাটিয়ে উৎপাদনে যাচ্ছে সিইউএফএল সার ফ্যাক্টরি ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভা কামারের কাজ ভাগ করে নিলেন আসাদুল হাবিব দুলু ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড নলডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন সুপেয় পানি পেয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জানালো পুয়ামুহুরীর বাসিন্দারা সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল

হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত জাহিদ আহমেদ পাভেল

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলীমজনু ( বাবু )

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক জাহিদ আহমেদ পাভেল।

গত ২৬ জুলাই ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আগামী ৬ (ছয়) মাসের জন্য এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে জাহিদ আহমেদ পাভেলকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

জাহিদ আহমেদ পাভেল বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের স্বনামধন্য বীরগাঁও মাদ্রাসা বাড়ির মণ্ডল পরিবারের সন্তান। তিনি ঐতিহ্যবাহী বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট দানবীর মরহুম রিয়াজুল ইসলাম মণ্ডলের নাতি এবং হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের জমিদাতা মরহুম এ. কে. শফিউদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র।

সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় জাহিদ আহমেদ পাভেল বলেন,
"ব্যবসায়িক ব্যস্ততার কারণে দীর্ঘদিন বিদ্যালয়ের কার্যক্রমে সরাসরি সময় দিতে পারিনি। এতদিন আমার পরিবারের সদস্যরা বিদ্যালয়ের দেখাশোনা করেছেন। এখন যেহেতু আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, তাই আমি আমার সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠা দিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করব। শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণের চেষ্টা করব। শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।"

তিনি আরও বলেন, "এই বিদ্যালয়ের সঙ্গে আমার পরিবারের আত্মিক সম্পর্ক রয়েছে। প্রতিষ্ঠানের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার।"

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন বলেন, "নবনির্বাচিত সভাপতি জাহিদ আহমেদ পাভেল একজন শিক্ষানুরাগী, দানশীল ও সফল ব্যবসায়ী। শিক্ষা ও সমাজকল্যাণে তাঁর পরিবারের অবদান সুদীর্ঘ দিনের। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী। তাঁর প্রতি আমাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে আমরা মনে করি।"

সভাপতি হিসেবে জাহিদ আহমেদ পাভেলের মনোনয়নের খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে সন্তোষের সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, তাঁর দক্ষ নেতৃত্ব, দূরদর্শী পরিকল্পনা এবং শিক্ষাবান্ধব উদ্যোগের মাধ্যমে হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a