আজঃ 16 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ। বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা নলডাঙ্গায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা উদ্ধার ঈশ্বরগঞ্জে দুই পুরিয়া গাঁজাসহ যুবক আটক, দুই মাসের কারাদণ্ড নওগাঁর নওজোয়ান মাঠে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ গলাচিপা থানা পটুয়াখালী পুলিশ কতৃক পরিচালিত মাদক বিরোধী অভিযান নওগাঁয় চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে ব্যাটারি রিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন নেশা জাতীয় দ্রব্য সহ আটক করেছে পুলিশ আলীকদমে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দুর্ঘটনায় আহত মাসুমের পাশে বিক্রয় প্রতিনিধি জোট, বাসায় গিয়ে দিলেন চিকিৎসা সহায়তা টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার রৌমারীতে হেল্প জোন’-এর ছাগল উপহার জামালপুর ডিবি-২-এর পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক ৯

হালতির বিলে বোরো ধানে বাম্পার ফলনের আশা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ইউসুফ হোসেন, 
নাটোর জেলা প্রতিনিধি। 

আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে নাটোরের নলডাঙ্গা উপজেলায় বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। তবে সেচ কাজে ব্যবহৃত জ্বালানি তেলের সম্ভাব্য  সংকট ও দাম বৃদ্ধির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বোরো চাষীরা।

নলডাঙ্গা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় মোট ৭ হাজার ৬১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে মিনি কক্সবাজার খ্যাত হালতির বিল এলাকায় প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে, যা উপজেলার মোট আবাদি জমির বড় একটি অংশ।

স্থানীয় কৃষকদের মতে, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ধান গাছে রোগবালাই তুলনামূলক কম দেখা যাচ্ছে। ফলে তারা ভালো ফলনের ব্যাপারে আশাবাদী।

কৃষকেরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবং সেচের জন্য জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলে এ বছর বোরো ধানের ভালো ফলন পাওয়া সম্ভব। পাশাপাশি উৎপাদন খরচ বিবেচনায় সরকারের কাছে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী বলেন, কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে এবং সার ও বালাইনাশকের সঠিক ব্যবহার নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকলে এবং সেচের জন্য জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলে এ বছর হালতির বিল এলাকায় বোরো ধানের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।

এদিকে সেচ কাজে ব্যবহৃত জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁন  জানান, তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্টদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
প্রশাসনের এমন তৎপরতায় কৃষকেরা আশা করছেন, সেচের জন্য জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং চলতি মৌসুমে নলডাঙ্গার বোরো ধানে মিলবে কাঙ্ক্ষিত ফলন।

ইউসুফ হোসেন 
নাটোর জেলা প্রতিনিধি 
নাটোর। 
মোবাঃ ০১৭১৬-৪৯১০২৫। 
তাং ১১ মার্চ -২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a