আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

কুড়িগ্রামে -ইউপি -চেয়ারম্যানের -বিরুদ্ধে-হামলা- ও-লুটপাটের-অভিযোগ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় নারীসহ তিনজনকে কুপিয়ে আহত করারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ঘটনাটি উপজেলার মধুপুর এলাকায় ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার রোববার (৩১ মে) উলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের আলশিয়া শেখের ছেলে আবু বক্কর সিদ্দিক (৬৮)-এর সঙ্গে তার ছোট ভাই আব্দুর রহমানের (৫৫) দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে শনিবার (৩০ মে) দুপুরে ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হকের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ আবু বক্কর সিদ্দিকের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর ও কুপিয়ে আহত করে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। পরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় ২৫০ মণ ধান, আসবাবপত্র, হাঁস-মুরগি এবং নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় অবরুদ্ধ অবস্থায় থাকা আবু বক্কর সিদ্দিক, তার স্ত্রী সাহিদা বেগম এবং ছেলে ফুল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে চেয়ারম্যান এরশাদুল হককে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক বলেন, “কোনো ধরনের উসকানি বা ঘটনা ছাড়াই চেয়ারম্যান এরশাদুল হকের নেতৃত্বে আমাদের বাড়িতে হামলা চালানো হয়। আমার স্ত্রী সাহিদা বেগমকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। লুট হওয়া মালামাল ফেরত না পেলে আমরা চরম ক্ষতির মুখে পড়ব।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক। মুঠোফোনে তিনি বলেন, “ঘটনার সময় আমি আমার নিজ বাড়িতে ছিলাম। কোনো কারণে আবু বক্কর সিদ্দিক আমার ওপর ক্ষুব্ধ হয়ে এ অভিযোগ করতে পারেন। ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম জানান, শনিবার রাতে পুলিশ তিনজন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে সাহিদা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তার চিকিৎসা চলমান রয়েছে। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে অবরুদ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a