আজঃ 11 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মানব সেবার মহান ব্রত নিয়ে রৌমারীতে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশনের যাত্রা শুরু উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা। নওগাঁয় তিন মাসে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ৭ অভিযান, ১৬ মামলা পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, আলীকদমে সহায়তা আলীকদমে কৃষকদের মাঝে সবজি বীজ, অসহায় পরিবারে সেলাই মেশিন দিল বিজিবি বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ডিবির অভিযান টের পেয়ে পালালেন ছাত্রদল নেতা, শয়নকক্ষে ৭০ বোতল বিদেশি মদ চট্টগ্রামে ব্যবসায়িক বিরোধে ব্যবসায়ী অপহরণ, মহামায়া লেক থেকে উদ্ধার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর নাইক্ষ্যংছড়ির শামসুল-আয়েশা দম্পতি মামলা জটে চট্টগ্রাম কাস্টমস, আটকে হাজার কোটি টাকার রাজস্ব পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক কারবারি আটক। নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক পরিস্থিতি এআই প্রযুক্তিতে পর্যবেক্ষণ চট্টগ্রামের হালিশহরে যুবক খুন, ঘটনাস্থলে পুলিশ চট্টগ্রাম বন্দরে ৪ শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল আলীকদমে ২১ লাখ টাকার সেগুন কাঠ ও মাহিন্দ্রা জব্দ বকশীগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি সফল নরমাল ডেলিভারি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর), ৫ সেপ্টেম্বর ২০২৬: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার (৫ সেপ্টেম্বর) দুইটি সুস্থ ও সফল নরমাল ডেলিভারি (NVD) সম্পন্ন হয়েছে।
ডেলিভারির পর প্রসূতি মায়েদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে প্রয়োজনীয় ওষুধসমৃদ্ধ NVD Package প্রদান করা হয়। এ সেবাদান কার্যক্রমে দায়িত্ব পালন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফগণ।

এদিকে, নবজাতকদের মা-বাবা ও স্বজনদের প্রসূতি ওয়ার্ডের পাশে স্থাপিত ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টারে নবজাতকের পুষ্টি ও পরিচর্যা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। শিশুর জন্মের এক ঘণ্টার মধ্যে শালদুধ খাওয়ানোর গুরুত্ব, ছয় মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো এবং শালদুধের উপকারিতা সম্পর্কে তাঁদের বিস্তারিতভাবে অবহিত করা হয়।

পাশাপাশি, শিশুর ছয় মাস বয়স পূর্ণ হওয়ার পর মায়ের বুকের দুধের পাশাপাশি পুষ্টিকর ও সুষম খাবার দেওয়ার বিষয়েও মা ও স্বজনদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

সেবাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফগণ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানার নির্দেশনা ও তত্ত্বাবধানে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ মাতৃসেবা, নরমাল ডেলিভারি এবং নবজাতকের পুষ্টি ও পরিচর্যা নিশ্চিত করতে নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a