আজঃ 05 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
রৌমারীরতে শিশু সদন'-এ চরম শ্রেণীকক্ষ, আবাসন ও শিক্ষক বেতনের সংকট দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান নওগাঁ সদর থানা জেলা পুলিশের আয়না, দায়িত্ব পালনে আরও দক্ষ ও নিরপেক্ষ হওয়ার নির্দেশ নওগাঁয় টিআরসি নিয়োগ পরীক্ষা ১৬ নভেম্বর থেকে, তিন দিনে যাচাই হবে শারীরিক যোগ্যতা মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁয় ৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান, ছিনতাইয়ের ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার অপরাধ দমনে সাফল্য, নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের সদস্যদের সম্মাননা দিলেন এসপি শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভা ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী-পার্বতীপুর নির্বাচনী ৫ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট সমাজসেবক এ.জেড.এম রেজওয়ানুল হক। মাননীয় সংসদ সদস্য বলেন খনি নিয়ে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেজন্য আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। যেহেতু এই খনি নিয়ে বিতর্ক রয়েছে, আমি সরকারের কাছেও এই বিষয়টি তুলে ধরব। বর্তমান সরকার দেশের উন্নয়ন নিয়ে কাজ করছে আপনারা জানেন, দেশে ভয়াবহ জ্বালানি সংকট রয়েছে। সবদিকে সরকারকে তাল মিলিয়ে কাজ করতে হচ্ছে। নির্বাচনের পর সরকার ভঙ্গুল একটি দেশ পেয়েছিল , তারপরে একটি দেশকে নতুনভাবে গড়তে সময় লাগে। মাদক কোনোভাবে বিস্তার করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কাছ করতে হবে। 
আমি সবাইকে অনুরোধ করব দেশকে এগিয়ে নিতে কাজ করুন।  

এতে সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা কমিটির সভাপতি আহমেদ হাসান। আইনশৃঙ্খরা কমিটির বিস্তারিত বিষয় তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম। 

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা  সাইফ আব্দুল্ল্যাহ মোস্তাফিন, উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নেসকোর আবাসিক প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এ.জি.এম মোঃ সাব্বির, তেঁতুলিয়া মাদ্রাসার সুপার মোঃ আব্দুল জব্বার,  উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ জুলফিকার আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সারোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোহসিন আলী, ফুলবাড়ী ২৯ বিজিবি’র নায়েক সুবেদার রমিজ,  আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ সাহারা খাতুন, সংসদ সদস্য প্রতিনিধি মোঃ শাহাজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মানিক মন্ডল, উপজেলা আইসিটি কর্মকর্তা মোছাঃ রোখসানা খাতুন, এলুয়ারি ইউপি চেয়ারম্যান মোঃ নবীউল ইসলাম, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, আলাদীপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শামিম ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও মাদিলাহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু শহীদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন সহ আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান বলেন, ফুলবাড়ী কয়লাখনি নিয়ে বিতর্ক রয়েছে, ফুলবাড়ীতে যাতে কোনো আইন-শৃঙ্খলার অবনতি না হয় সেই দিকে সরকারকে দৃষ্টি রাখতে হবে। এখানে সর্বজাতির বসবাস, তাই পূর্ণবাসন সুনিশ্চিত করতে হবে। উপজেলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক, তবে মাদক নির্মূলে যুব সমাজ সহ সকলকে এগিয়ে আসতে হবে, সড়ক দূর্ঘটনা রোধ কল্পে চিহ্নিত স্থানগুলিতে আমরা সচেতনামূলক সাইনবোর্ড বসাবো। যাতে দূর্ঘটনা এড়ানো যায়। 

সংবাদ প্রেরক
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
মোবাইল: ০১৭১২-৫৮১৫১২
তারিখ: ১৭.০৯.২০২৬

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a