আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় সার বিতরণে কৃষি কর্মকর্তার পদক্ষেপ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ইউসুফ হোসেন, নাটোর : 

নাটোরের নলডাঙ্গা উপজেলায় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে সার বিতরণে পদক্ষেপ গ্রহণ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। 

নলডাঙ্গা উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, উপজেলায় বর্তমানে ১৭টি সরকার অনুমোদিত সার ডিলার রয়েছেন। প্রতিটি সার ডিলারদের দোকানে উপসহকারী কৃষি কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে নিয়োজিত থেকে তাদের  উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করা হচ্ছে। কৃষক তাদের চাষযোগ্য জমির পরিমাণ অনুযায়ী সার পাচ্ছেন। বিক্রয় ক্যাশ মেমো বাধ্যতামূলক করা হয়েছে। সার বিতরণে মজুদদারি ও অনিয়মের সুযোগ থাকছে না। ফলে কৃষকরা তাদের প্রাপ্য সার পাচ্ছেন। এই উদ্যোগকে কৃষকরা স্বাগত জানিয়ে অব্যাহত রাখার দাবী জানিয়েছেন। 

নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার কিশোয়ার হোসেন বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো, প্রতিটি কৃষক যেন ন্যায্য মূল্যে সার পান। এছাড়াও কেউ যেন অতিরিক্ত দাম নিতে ও মজুদদারি করতে না পারেন, সেদিকে বিশেষ দৃষ্টি রাখা।  

মাধনপুর গ্রামের কৃষক সাইফুল ইসলাম, ধনকোড়া গ্রামের খোরশেদ আলম এবং হলুদঘর গ্রামের শহিদুল ইসলাম সহ বেশ কয়েকজন কৃষক জানান, আগে সার পেতে ভোগান্তি হতো। এখন নিয়ম মেনে সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছি, ফলে খরচ ও সময় দুটোই কমেছে। নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসারের এমন উদ্যোগ প্রশংসার যোগ্য। 

নলডাঙ্গা উপজেলার সার ডিলার মন্ডল ট্রেডার্স, ভাই ভাই স্টোর ও ফাতেমা ট্রেডার্সের মালিকরা জানান, আমরা কৃষি অফিসের নিয়ম মেনে সার বিক্রি করছি। কৃষি কর্মকর্তারা নিয়মিত দোকানে আসেন এবং তদারকি করেন। এতে আস্থা ও স্বচ্ছতা দুটোই বজায় থাকছে। এ ধরনের পদক্ষেপ সারা দেশে নেয়া হলে কৃষক বাঁচবে আর দেশও হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a