আজঃ 11 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত পাটগ্রামে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও'র মতবিনিময় ‎গাইবান্ধার কামারজানী হাটে সোনালী ফসল নারায়গঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের, দপ্তর সম্পাদক রেজাউল করিম রাজুর শুভ জন্মদিন, OTP ও PIN নিজের কাছে রাখুন’—সাইবার প্রতারণা নিয়ে নওগাঁ পুলিশ সুপারের সতর্কবার্তা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত হয়েছেন আরও ৪ জন

চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

চট্টগ্রাম  প্রতিনিধি

চট্টগ্রাম মহানগর হোটেল রেস্টুরেন্ট শ্রমিক দলের উদ্যোগে সরকারবিরোধী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন, ত্যাগী নেতাদের খোঁজখবর নেওয়া এবং দলীয় পদ-পদবি বাণিজ্য বন্ধের দাবি জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। এ সময় মহানগর শ্রমিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীসহ সাধারণ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য দেন মাছুম ভূঁইয়া। তিনি হালিশহর থানা শ্রমিক দলের সাবেক সভাপতি, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বক্তব্যে মাছুম ভূঁইয়া বলেন, দলের অভ্যন্তরে চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে অচিরেই সাংগঠনিক বিপর্যয় নেমে আসতে পারে। দলের বিভিন্ন স্তরে একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম, হরতাল ও অবরোধ কর্মসূচিতে সক্রিয় ছিলেন, তাদের অনেককেই বর্তমানে দলীয় নেতাদের আশপাশে দেখা যায় না। তারা কোথায় আছেন, কী অবস্থায় আছেন, তাঁদের খোঁজখবর নেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নও তোলেন তিনি।

মাছুম ভূঁইয়া আরও বলেন, যারা দীর্ঘদিন ধরে রাজপথে থেকে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন না করে নতুনদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জায়গা দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তাঁর দাবি, কোনো ধরনের আর্থিক লেনদেন বা ব্যক্তিগত সুবিধার বিনিময়ে পদ-পদবি বণ্টন করা হলে তা দলের জন্য ক্ষতিকর হবে।

তিনি সতর্ক করে বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অবহেলা এবং বঞ্চিত করার প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে রাজপথের আন্দোলন-সংগ্রামে তাঁদের আর পাওয়া নাও যেতে পারে। এতে দল সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বক্তব্যে তিনি বলেন, এই দল জনগণের দল এবং নির্যাতিত-নিপীড়িত তৃণমূল নেতাকর্মীদের দল। কোনো একক ব্যক্তির ব্যক্তিগত ইচ্ছায় দল পরিচালিত হওয়া কিংবা পদ-পদবি বাণিজ্যের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়।

দলকে ব্যক্তিকেন্দ্রিক নিয়ন্ত্রণ থেকে রক্ষা করার আহ্বান জানিয়ে মাছুম ভূঁইয়া বলেন, এখনো সময় আছে—দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ত্যাগী নেতাকর্মীদের যথাযথ সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করতে হবে। অন্যথায় দল ক্ষতিগ্রস্ত হলে এর দায় থেকে কেউ মুক্ত থাকতে পারবেন না।

সমাবেশে তাঁর বক্তব্যের মূল দাবি ছিল—দলের তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন, ত্যাগী নেতাদের পাশে দাঁড়ানো এবং দলীয় পদ-পদবি বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a