আজঃ 13 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভা কামারের কাজ ভাগ করে নিলেন আসাদুল হাবিব দুলু ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড নলডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন সুপেয় পানি পেয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জানালো পুয়ামুহুরীর বাসিন্দারা সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল ফুলবাড়ীতে বিএনপি’র নবাগত আহ্বায়ক কমিটির মিলন মেলা অনুষ্ঠিত॥ আওয়ামীলীগের সভাপতি কৃষকদের নানাভাবে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি, অংশ নিলেন পুলিশ সুপার আলীকদমের আলীবাজারে অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ জনের ১ বছর জেল মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে ২৪ মামলার আসামি দুর্ধর্ষ জলদস্যু কবির বয়াতী গ্রেপ্তার। দলনেতা তাওলাদের উদ্যোগে কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় নাগেশ্বরীতে ওয়াপদা বাঁধে চারা রোপণ কর্মসূচি দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. ঘুমধুমে বিজিবির জোড়া অভিযান: একদিনে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার পথ শিশুদের মাঝে ফুল বিতরন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন খানের উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময়

বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা নির্যাতন, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলীমজনু (বাবু)

জামালপুরের বকশীগঞ্জে মাদকাসক্ত এক যুবকের হাতে নিজ বাবাকে মারধরের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রাবাজ এলাকার মো. গোলাম রব্বানীর ছেলে নাহিদ (২২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের পাশাপাশি তিনি এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ করতেন এবং বিভিন্ন সময় চুরির সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। মাদকের টাকা জোগাড় করতে তিনি নিয়মিত পরিবারের কাছে টাকা দাবি করতেন। টাকা না পেলে বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতেন।

বৃহস্পতিবার সকালে নাহিদ তার বাবার দোকান থেকে টাকা চুরি করে ইয়াবা সেবন করেন বলে স্থানীয়রা জানান। পরে চুরি করা টাকার বিষয়ে বাবা জানতে চাইলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নাহিদ ক্ষিপ্ত হয়ে বাবাকে বেধড়ক মারধর করেন। স্থানীয়রা আহত বাবাকে উদ্ধার করে নাহিদকে আটক রেখে প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত করেন। ঘটনাস্থল থেকে মাদক সেবনের আলামত সংগ্রহের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নাহিদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, “সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে এসে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a