আজঃ 14 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬

গুপ্ত সংগঠনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান পটিয়ার সংসদ এনামের

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

চট্টগ্রাম পটিয়া প্রতিনিধি:
মোঃসাকিল

গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার এবং গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সার, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ও বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
​শনিবার দুপুরে চট্টগ্রামের পটিয়ায় ‘মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, "সার, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে গুপ্ত সংগঠনগুলো পরিকল্পিতভাবে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। নিষিদ্ধ সংগঠনের এসব অপপ্রচারকারীর সঙ্গে সাধারণ মানুষ যেন কোনো ধরনের সম্পর্ক না রাখে। যেকোনো চক্রান্ত রুখতে সবাইকে সচেতন থাকতে হবে।"
​কৃষি ব্যবস্থার প্রসারে উদ্যোগের কথা তুলে ধরে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক কৃষকদের সুবিধার জন্য 'কৃষক কার্ড' দেওয়ার ব্যবস্থা করছেন। যেসব কৃষকের নিজস্ব জমি নেই, তারা যেন সড়কের পাশের খালি জায়গা ও অনাবাদি জমিতে চাষাবাদ করেন। এসব ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।
​অনুষ্ঠানে এলাকার ২৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি দুই কেজি করে সার এবং টমেটো, মুলা, কুমড়া, লালশাক ও মরিচের বীজ বিতরণ করা হয়।
​মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন ও সাইফুদ্দীন আহমেদ এবং বিএনপি নেতা মাহবুবুর রহমান ও মো. ইসমাইলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a