আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন কেন্দ্র উন্নয়নে কনসালটেশন সভা উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সেনবাগ পৌরসভার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন কুড়িগ্রামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডিবির অভিযানে শিক্ষার্থীর টাকা ছিনতাই মামলার এক পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পুলিশ সুপারের নির্দেশনায়  ডিবির অভিযানে শিক্ষার্থীর টাকা ছিনতাই মামলার এক পেশাদার ছিনতাইকারী গ্রেফতার 
মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলার পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নওগাঁ জেলার পুলিশ সুপারের একটি ভিডিও সাক্ষাৎকারে উঠে আসে যে, নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থী জেলা পরিষদ পার্ক এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে ঘটনার সত্যতা যাচাই এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।
তদন্তে জানা যায়, গত ৩০ জুলাই ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে ভুক্তভোগী রবিউল ইসলাম (২০), পিতা- আব্দুল করিম, গ্রাম- বিষ্ণুপুর, থানা- মান্দা, জেলা- নওগাঁ এবং তার বন্ধু তানভীর জেলা পরিষদ পার্কে ঘুরতে যান। এ সময় হঠাৎ ২-৩ জন ছিনতাইকারী তাদের ভয়ভীতি প্রদর্শন করে পকেট থেকে মানিব্যাগ বের করে নগদ টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগী দুইজনই শিক্ষার্থী এবং নওগাঁ সদর ডিগ্রি মোড় এলাকার একটি ছাত্রাবাসে অবস্থান করেন।
ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও ভুক্তভোগীরা প্রথমে থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। পরে পুলিশ সুপার সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দেওয়ার পাশাপাশি জেলা গোয়েন্দা শাখাকে আসামি শনাক্ত করে গ্রেফতারের নির্দেশনা দেন।
এরপর ডিবি পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্ক এলাকার বিভিন্ন তথ্য বিশ্লেষণ, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং তদন্ত কার্যক্রম পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত মোঃ আব্দুল আহাদ (২০), পিতা- মোঃ আবুল কালাম আজাদ, সাং- চকদেব (মাস্টারপাড়া), থানা- নওগাঁ সদর, জেলা- নওগাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে ভুক্তভোগীরা তাকে শনাক্ত করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুল আহাদ একজন পেশাদার ছিনতাইকারী। অনুসন্ধানে তার বিরুদ্ধে একই ধরনের আরও তিনটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত অপর ছিনতাইকারীদের গ্রেফতারে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ছিনতাই, চুরি, ডাকাতিসহ সকল ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে তারা। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a