আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ।

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের হুমকি ধামকির ঘটনায় গ্রেপ্তার-২

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

খুলনা প্রতিনিধি 

খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী মহড়া ও সাংবাদিকদের হুমকির ঘটনায় গ্রেপ্তার দু’আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে নগরীর নিরাল আবাসিক এলাকার দীঘির পাড় হতে গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ নিরালা ১০ নং রোডের বাসিন্দা বাসতুল্লাহ গাজীর ছেলে বাবুল গাজী (৫৬) ও উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে মো: সবুজ (৪১)। পেশায় তারা উভয় দর্জি পেশায় নিয়োজিত আছেন। 

আক্তার চেম্বারের একটি টেইলার্সে চাকরি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এস আই বিশ্বজিৎ 
কুমার বসু জানান, এজাহার নামীয় চার জন আসামিকে গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। 
গত সোমবার রাতে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা অজ্ঞাতনামা আসামির তালিকায় রয়েছে। ঘটনার পরপরই প্রেসক্লাব থেকে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়। সেখানে তাদের উপস্থিতি লক্ষনীয় ছিলো। তারা রজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। পেশায় খুলনা মহানগরীর আক্তার চেম্বারে একটি প্রতিষ্ঠানে দর্জির কাজ করে। 
ঘটনার পর থেকে অন্যান্য আসামির সাথে এরা দু’জন পলাতক ছিল। সোর্স নিয়োগ করে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কোনো তথ্য দেয়নি।  তাদের কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, গত রোববার খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে সভাপাতি প্রার্থী দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে। তখন এখন টেলিভিশন খুলনার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম তাদের কাছে বিষয়টি জানতে চাইলে তাকে হুমকি ধামকি দেওয়া হয়। এ ঘটনায় খুলনা প্রেসক্লাব প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় দত্ত বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a