আজঃ 01 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বদলগাছীতে ডিবির অভিযানে চার বোতল ESkuf মাদকসহ দুইজন গ্রেফতার রাউজানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ রায়হানের ঘনিষ্ঠ সহযোগী দাবি পুলিশের পত্নীতলার আমবাটিতে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত। মাধনগরে সরকারি গাছের বড় বড় ডাল কাটার ঘটনা ধামাচাপা দিতে তৎপর একটি মহল বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে নিয়মিত চুরি মামলার চোরাইকৃত মালামাল সহ গ্রেফতার বকশীগঞ্জে অনলাইন জুয়া খেলার সময় বেটিং অ্যাপসহ যুবক গ্রেপ্তার মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার। মান্দা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫ শুভ উদ্বোধন হলো সিটি এজেন্ট ব্যাংকিং এর গারো বাজার শাখা। বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ৮০০ সংযোগ পটিয়ায় সাতগাছিয়া দরবার শরীফে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও খতনা ক্যাম্প সম্পন্ন বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত॥ তদন্ত কর্মকর্তা সেজে বাদীর কাছ থেকে টাকা, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার

নলডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

জেলা প্রতিনিধি : 

"রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (১৬ আগষ্ট ২০২৬) সকাল সাড়ে নয়টায় নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে বারনই নদীতে মাছের পোনা অবমুক্ত করণের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষর উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সফল ৩ জন মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

নলডাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ ও নাটোর-২ আসনের সাংসদ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিনিধি উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নলডাঙ্গা উপজেলার হালতি সহ বিভিন্ন বিলে পোনা মাছ নিধন বন্ধ করতে হবে এবং নিষিদ্ধ নানা ধরনের চায়না জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে। তিনি আরো বলেন, নলডাঙ্গার বারনই নদীতে কাঠা দিয়ে দখলদার বাহিনীর কৃত্রিম অভয়াশ্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 

এসময় আরো উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, সিনিয়র সহসভাপতি আবু জাফর মাষ্টার, সেক্রেটারী জাকির হোসেন, সমাজ সেবক আলহাজ্ব ইয়াচিন উর রহমান, উপজেলা যুবদল নেতা বাবুল হোসেন, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি এম জহুরুল ইসলাম প্রমূখ। 

ইউসুফ হোসেন  
জেলা প্রতিনিধি, নাটোর। 
মোবাঃ ০১৭২২-৬১২৮৩৮ 
তাং ১৬ আগষ্ট ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a