আজঃ 16 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দেশ টিভির প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদার-কে কুয়েত বাংলা প্রেস ক্লাব এর সংবর্ধনা নওগাঁয় রজাকপুর ট্রাক টার্মিনাল থেকে চুরি হওয়া ট্রাক এক রাতেই উদ্ধার পটিয়ায় এস আলম কলেজে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা চালু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা নওগাঁয় ট্রাফিক জরিমানা আদায়ে চালু হচ্ছে ডিজিটাল পেমেন্ট চট্টগ্রামের বাঁশখালী প্রধান সড়ক প্রশস্তকরণে ভূমি অধিগ্রহণ শুরু চাঁদাবাজি মামলায় সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার চট্টগ্রামে পেশাদার চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, স্বর্ণালংকারসহ উদ্ধার নগদ ৮০ হাজার টাকা নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা কর্ণফুলীতে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মাদ্রাসা শিক্ষার্থীকে চুরির অভিযোগে নির্যাতন চট্টগ্রামে মাদকসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ দূর্গম পাহাড়ের মদক সীমান্তে ৫৭ বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও টিকাদান কর্মসূচি। ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগ, নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৮০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা ভূরুঙ্গামারীতে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি পত্নীতলা থানা পুলিশের অভিযান চলছে

চট্টগ্রামের বাঁশখালী প্রধান সড়ক প্রশস্তকরণে ভূমি অধিগ্রহণ শুরু

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

চট্টগ্রামের  বাঁশখালী প্রধান সড়ক প্রশস্তকরণে ভূমি অধিগ্রহণ শুরু, কমবে দূরত্ব লাঘব হবে মানুষের কষ্ট! 

ডেস্ক রিপোর্ট, দৈনিক পুনর্জাগরন বিডি ২৪,


দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী বাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবায়নের পথে চট্টগ্রামের আনোয়ারা থেকে বাঁশখালী, পেকুয়া হয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঈদমনি পর্যন্ত প্রায় ৫৮ দশমিক ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্প।  ১ হাজার ১৮৩ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় মহাসড়কটি ৩৪ ফুট প্রশস্ত করা হবে। তবে বিশেষ কিছু স্থানে সড়কের প্রস্থ ৭০ থেকে ৮০ ফুট পর্যন্ত করা হবে। পাশাপাশি সড়কের দুই পাশে তিন ফুট করে মোট ছয় ফুট ফুটপাত নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নে বাঁশখালী অংশে ৩০ দশমিক ৪০ হেক্টর বা প্রায় ১৯৫ কানি জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। সড়কের দুই পাশে অবস্থিত স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, দোকানপাট ও বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনার তালিকা প্রণয়নের কাজ চলছে। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পুরোদমে নির্মাণকাজ শুরু হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

সূত্রে জানা যায় , চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘি থেকে তৈলারদ্বীপ সেতু হয়ে বাঁশখালী, টইটং, পেকুয়া, বদরখালী হয়ে চকরিয়ার ঈদমনি পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কটি প্রশস্ত ও উন্নীত করা হবে। এ প্রকল্পের আওতায় আনোয়ারা, পেকুয়া ও চকরিয়া অংশে ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে বাঁশখালী অংশে ভূমি অধিগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে।

সূত্রে আরো জানা যায়, আনোয়ারার কালাবিবির দিঘি থেকে তৈলারদ্বীপ সেতু পর্যন্ত এবং পেকুয়া থেকে চকরিয়ার ঈদমনি পর্যন্ত অংশের কাজের টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে বাঁশখালী অংশে জমি অধিগ্রহণের কাজ এগিয়ে চলছে। দোহাজারী সড়ক বিভাগ থেকে প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সড়ক ও জনপথ অধিদপ্তরে গৃহীত হয়েছে।

চট্টগ্রামের সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, কর্ণফুলী টানেলকে বহুমুখী ব্যবহার উপযোগী করা এবং বিদ্যমান চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কে যানবাহনের চাপ কমানোর লক্ষ্যে আনোয়ারা থেকে বাঁশখালী হয়ে পেকুয়া ও বদরখালী দিয়ে চকরিয়ার ঈদমনি পর্যন্ত বিকল্প আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম ও কঙবাজারের মধ্যে যোগাযোগের দূরত্ব ও সময় কমার পাশাপাশি অর্থনৈতিক সাশ্রয় হবে। একই সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম ও কঙবাজারের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম জোনের প্রকল্প পরিচালক (পিডি) আবদুল আলম বলেন, আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘি থেকে বাঁশখালী, টইটং, পেকুয়া, বদরখালী হয়ে চকরিয়ার ঈদমনি পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও উন্নীতকরণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব সড়ক ও জনপথ অধিদপ্তরে গৃহীত হয়েছে। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৮৩ কোটি টাকা।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, প্রধান সড়ক সম্প্রসারণের কাজটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ। তিনটি প্যাকেজে প্রকল্পের কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। কাজের এলাইনমেন্ট চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আর জমি অধিগ্রহণের প্রয়োজনীয় কার্যক্রম জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার মাধ্যমে সম্পন্ন করা হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের যোগাযোগের বিকল্প সড়ক হিসেবে এটি একটি মাইলফলক হয়ে থাকবে। বাঁশখালী হয়ে কক্সবাজারের দূরত্ব কমার পাশাপাশি এ সড়কে যানজট ও দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। এতে সর্বস্তরের মানুষ উন্নত যোগাযোগব্যবস্থার সুফল ভোগ করবেন।

বাঁশখালীর বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক সমপ্রসারণ এ এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করেই ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, প্রকল্পটির কাজ যত দ্রুত সম্পন্ন হবে, এলাকার মানুষ তত বেশি উপকৃত হবেন।

স্থানীয়দের প্রত্যাশা, এ মহাসড়ক প্রশস্তকরণের পাশাপাশি বাঁশখালীর উপকূল ঘেঁষে প্রস্তাবিত মেরিন ড্রাইভ বাস্তবায়িত হলে যোগাযোগব্যবস্থার আরও উন্নয়ন ঘটবে। একই সঙ্গে পর্যটন, ব্যবসা–বাণিজ্য ও শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি হবে। এতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে বাঁশখালী।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a