আজঃ 05 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা শিমুল আলুতে সম্ভাবনার হাতছানি, পাহাড়ি জমিতে কৃষকের নতুন স্বপ্ন নওগাঁর পত্নীতলায় ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১জন গ্রেফতার একজন মহিলা তার প্রতি একটু মমতা দেখিয়েছিলেন মাত্র পাহাড়ে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে বন বিভাগ, লামায় ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭ ক্যাপ্টেন রায়হান আহমেদের নেতৃত্বে আলীকদমের দুর্গম পাহাড়ে মেডিকেল টিমের বিনামূল্যে চিকিৎসা নওগাঁজুড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ২০টি চেকপোস্ট বসিয়ে ৬ শতাধিক যানবাহন তল্লাশি করা হয়েছে পোরশায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী সন্ত্রাসীর পক্ষে তদবির করলে নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা এমপি জয়নুল আবদিন ফারুক জোরারগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-মুখোশসহ ৩ জন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১ মহাদেবপুরে মাদকবিরোধী অভিযান: ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

নওগাঁয় উদ্ধার ১০১ হারানো মোবাইল, মালিকদের হাতে ফিরিয়ে দিল জেলা পুলিশ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁয় উদ্ধার ১০১ হারানো মোবাইল, মালিকদের হাতে ফিরিয়ে দিল জেলা পুলিশ

নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধিঃ মোঃ রাফি হোসেন 
হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন ফিরে পাওয়া অনেকের কাছেই যেন হারানো স্মৃতি ফিরে পাওয়ার মতো। সেই আনন্দই এবার উপহার দিল নওগাঁ জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে গত জুন ২০২৬ মাসজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে ১০১টি হারানো (মিসিং) মোবাইল ফোন। উদ্ধার হওয়া এসব মোবাইল মঙ্গলবার (১ জুলাই) সকালে প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ, প্রবীণ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা (ডিবি) শাখার সমন্বিত প্রচেষ্টায় দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা সম্ভব হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার প্রতিটি মোবাইল যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। দীর্ঘদিন হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ হাসিমুখে ফোনটি বুকে জড়িয়ে ধরেন, আবার কেউ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোবাইলের মালিকরা এ জনবান্ধব উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ব্যক্তিগত যোগাযোগ, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিংসহ প্রায় সব গুরুত্বপূর্ণ কার্যক্রমই এখন মোবাইলনির্ভর। তাই হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে পারা নওগাঁ জেলা পুলিশের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সেবার মান আরও বাড়াতে ভবিষ্যতেও হারানো মোবাইল উদ্ধার কার্যক্রম জোরদার করা হবে। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে নাগরিক সেবায় নওগাঁ জেলা পুলিশ সবসময়ই আন্তরিকভাবে কাজ করে যাবে।
এই উদ্যোগ আবারও প্রমাণ করেছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডেও নওগাঁ জেলা পুলিশ সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টদের অভিমত।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a