আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলী মজনু বাবু

জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২) অভিযানে বিপুল পরিমাণ জাল আমেরিকান ডলার সদৃশ নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের জাল নোট, তিনটি মুঠোফোন এবং একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বকশীগঞ্জের মেইন রোডের চৌরাস্তার পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কুতুবেরচর গ্রামের হযরত আলী (৩০) ও নজরুল ইসলাম (২২)।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় দেওয়ানগঞ্জে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করা হয়। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে ডিবি পুলিশের এসআই মুহাম্মদ শাহজাহান মিয়া, এসআই রফিকুল ইসলামসহ অন্যান্য সদস্য অংশ নেন।

পুলিশ জানায়, অভিযানে উদ্ধার করা নোটের মধ্যে রয়েছে ৫০০ ডলারের ১০০টি, ১০০ ডলারের ১০০টি, ৫০ ডলারের ৯৫টি, ৫ ডলারের ১৯৯টি জাল নোটের সঙ্গে একটি আসল নোট এবং ১ ডলারের ৯৮টি জাল নোটের সঙ্গে দুটি আসল নোট।

এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি পুরোনো ভিভো, একটি ইনফিনিক্স ও একটি সিম্ফনি ব্র্যান্ডের মুঠোফোন এবং কালো রঙের একটি নিবন্ধনবিহীন ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, জাল ডলার, মাদক ও অবৈধ অস্ত্রের কারবারসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আরও জোরদার করা হবে।

ডিবির ওসি সজীব রহমান জানান, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a