আজঃ 11 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা ভূরুঙ্গামারীতে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি পত্নীতলা থানা পুলিশের অভিযান চলছে কুড়িগ্রামে মোটরসাইকেল অটোরিকশার সংঘর্ষে নি*হত ১ সাংবাদিক অরিত্রকুন্ড কে, চাঁদাবাজি মামলায় কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল বাউফল থানা পুলিশ কতৃক বিশেষ অভিযান চট্টগ্রামে ৭০ লাখ টাকার চোরাই ড্রাম ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৩ শৈলকুপায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা কুয়েত দূর্তাবাসে অনুষ্ঠিত হল জাতীয় বিপ্লব ও সংহিত দিবস মুক্তি ও প্রগতির স্বর্ণালী দিন ৭ নভেম্বর নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আলীকদমে ৭ রোহিঙ্গা শরণার্থী আটক, থানায় হস্তান্তর নওগাঁয় কেডি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন অবস্থায় তিন যুবক গ্রেপ্তার বকশীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত পত্নীতলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ডেল মন্টে নাম ব্যবহার করে বিনিয়োগ প্রতারণার আশঙ্কা, তদন্তের দাবি পত্নীতলা থানা প্রশাসন কে ধন্যবাদ মহানগর স্বেচ্ছাসেবক দলের, মোঃ সাখাওয়াত ইসলাম রানার নেতৃত্বে বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন,

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে: ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি সাকিল গ্রেপ্তার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরন বিডি ২৪

নওগাঁ জেলা  প্রতিনিধি মোঃ রাফি হোসেন 

নওগাঁয় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাকিল সরদার (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাতে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নওগাঁ সদর থানা এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল জানতে পারে, নওগাঁ সদর থানাধীন দেবিদার থেকে ফতেহপুরগামী সড়কের পাশে জনৈক বক্করের বাড়ির নিকটবর্তী বিবির পুকুরপাড় এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের দল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে অভিযানিক দল তাকে আটক করে। পরে তার নাম-ঠিকানা জানতে চাইলে তিনি সাকিল সরদার (৩৩), পিতা—বাবুল সরদার, সাং—টেপাগাড়ী, থানা ও জেলা—নওগাঁ বলে পরিচয় দেন।

পরে উপস্থিত লোকজনের সামনে আটক সাকিল সরদারের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত হাফ প্যান্টের পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেটের ভেতর জিপারযুক্ত পলিথিনে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার সাকিল সরদারের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a