আজঃ 29 July 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ মহাদেবপুর থানার বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ১২ চট্টগ্রামে বাসায় চুরির রহস্য উদ্ঘাটন, ২ জন গ্রেপ্তার; উদ্ধার প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ঘাটাইল উপজেলার বাজার নামক স্থানের মেইন রাস্তার বেহাল দশা পার্বত্য চট্টগ্রামে শান্তির জন্য ৬ দফা দাবি নাগরিক পরিষদের, ৬ মাসে লঙ্ঘন ২৪০টি আলীকদমের ৭০ কৃষক পেলেন ১৭২টি চারা ও সার, খুশি উপকারভোগীরা* ঘাটাইলে ধর্ষণ চেষ্টায় আটক-১ রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে হামলা, ছিনতাইয়ের অভিযোগ ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন থাইল্যান্ডের চিকিৎসা পর দেশে ফিরলেন জননেতা জাকির খান। নওগাঁয় শিক্ষক নিহত্যার পর সিলগালা হওয়া সেই ‘বিবিসি ব্রিকস’ ফের চালুর তোড়জোড়, ক্ষুব্ধ এলাকাবাসী নওগাঁয় বিবাহবিচ্ছেদের পর তরুণীর মৃত্যু বন্দরে দুই বিরিয়ানি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১১ হাজার টাকা নলডাঙ্গায় খান বেকারিকে আর্থিক জরিমানা যাত্রীবেশে গাড়ি ভাড়া, চালককে শ্বাসরোধের চেষ্টা; মীরসরাইয়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন জুলাই আন্দোলনে লুণ্ঠিত ২ বিদেশি পিস্তল উদ্ধার, ২ হাজার ইয়াবাসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার: সিএমপি নবাগত ১০ নং ইয়ারপুর-বাসীকে অভিনন্দন জানিয়েছেন - রবিউল হক মানিক মেম্বার নবাগত ১০ নং ইয়ারপুর-বাসীকে অভিনন্দন জানিয়েছেন - রবিউল হক মানিক মেম্বার হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত জাহিদ আহমেদ পাভেল বকশীগঞ্জ পৌরসভায় ২০০ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ

মিনি কক্সবাজার খ্যাত হালতির বিলে ধানচাষ এর অবস্হা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ইউসুফ হোসেন 
জেলা প্রতিনিধি, নাটোর। 

আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বোরো ধান চাষে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন   নাটোরের নলডাঙ্গা উপজেলার কৃষকরা। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধি নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।


নলডাঙ্গা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় মোট ৭ হাজার ৬১০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে।
এর মধ্যে মিনি কক্সবাজার খ্যাত হালতির বিল এলাকাতেই প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে, যা উপজেলার মোট বোরো আবাদি জমির বড় একটি অংশ।

উপজেলার বোরো ধান চাষীরা জানিয়েছেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ধান গাছে রোগবালাই তুলনামূলক কম। তবে তাদের অভিযোগ, সেচ কাজে ব্যবহারের জন্য চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না।
আবহাওয়া অনুকূলে থাকা এবং জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলে এ বছর ভালো ফলনের সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা। তবে উৎপাদন খরচ বিবেচনায় সরকারের কাছে ধানের ন্যায্য মূল্য পাওয়ার প্রত্যাশাও জানিয়েছেন তারা।

সিংক: উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী বলেন, এ বছর উপজেলায় ৭ হাজার ৬১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে হালতির বিল এলাকায় প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ধানে রোগবালাই কম দেখা যাচ্ছে। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে এবং সার ও বালাইনাশকের সঠিক ব্যবহার ও সরবরাহ নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ চলছে।
তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং সেচের জন্য জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলে হালতির বিল এলাকায় এ বছর বোরো ধানের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।

সিংক: উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন। 

এদিকে সেচ কাজে ব্যবহৃত জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন ।
তিনি জানান, তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা করা হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের কঠোর সতর্কবার্তা দেওয়া হচ্ছে

ইউসুফ হোসেন 
জেলা প্রতিনিধি, নাটোর। 
তাং- ১২/০৩/২৬ ইং
মোবাঃ ০১৭১৬-৪৯১০২৫

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a