বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর থানা প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে পাঁচ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ক্লাবের কার্যনির্বাহী পরিষদে নতুন করে দুজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বন্দর বাজারের কে কে টাওয়ারে অবস্থিত ক্লাব কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু সাঈদ মিয়া। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না।
ঘোষিত উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন—প্রবীণ সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু, মোঃ ফিরোজ খান, নজরুল ইসলাম নয়ন, অ্যাডভোকেট শাহানাজ জামান ও মোঃ নূরুল ইসলাম।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে হুমায়ুন কবির মৃধা ও মোঃ রুবেল মিয়াকে ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়।
জরুরি সভায় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ডি এম মাইনুদ্দিন, মোঃ ফখরুদ্দিন, মোঃ বিল্লাল হোসেন, মাহমুদুল হাসান, নাজমুল হাসান সিয়ামসহ অন্যান্য সদস্যরা।
ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ জাতীয় আরো খবর...