পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের মীরসরাইয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ নওশেদ আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও মীরসরাই থানা পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টা ৫ মিনিটে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় রওশোন জামান মিস্ত্রি বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে একটি দেশীয় তৈরি ফায়ারিং পিন ও ট্রিগারযুক্ত এলজি, পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার, একটি স্টিলের কিরিচ এবং তিনটি লোহার তৈরি ছোরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নওশেদ আলম ডোমখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মীরসরাই থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা করা হয়েছে।
এ জাতীয় আরো খবর...