আজঃ 10 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মামলা জটে চট্টগ্রাম কাস্টমস, আটকে হাজার কোটি টাকার রাজস্ব পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক কারবারি আটক। নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক পরিস্থিতি এআই প্রযুক্তিতে পর্যবেক্ষণ চট্টগ্রামের হালিশহরে যুবক খুন, ঘটনাস্থলে পুলিশ চট্টগ্রাম বন্দরে ৪ শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল আলীকদমে ২১ লাখ টাকার সেগুন কাঠ ও মাহিন্দ্রা জব্দ বকশীগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার উধাও, গ্রেপ্তার দুই বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লংগদুতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি নতুন দায়িত্বে এমপি আবুল কালাম নওগাঁয় মানিক খানের নেতৃত্বে যুবলীগের মিছিল, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা বকশীগঞ্জে ৩১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ হোটেল ব্যবসায়ী আটক নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচনে ২৩ বছর পর প্রার্থীদের জমজমাট প্রচারণা মিরসরাইয়ে হামলার মামলায় সাংবাদিক কারাগারে বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তার চেক আবার থামল কাফকোর উৎপাদন, চালু হতে লাগতে পারে দেড় মাস বিদেশি নম্বরে চাঁদাবাজি, হুমকি: হাটহাজারীতে ৭ জন গ্রেপ্তার

আলীকদমে চিকিৎসা বঞ্চিত দুর্গম পাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে স্বাস্থ্যসেবা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান)

 প্রতিনিধি: চিকিৎসাসেবা থেকে বঞ্চিত সীমান্তবর্তী দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণের পাশাপাশি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাহিনীটি।

শনিবার (১৮ জুলাই) আলীকদম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়কের নির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জহিরুল ইসলাম, এমবিবিএস, এমফ্যামসি-এর নেতৃত্বে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম জারুলিয়ামুড়া ও ক্রীলাইংপাড়া এলাকায় বিজিবির ক্রীলাইংপাড়া চেকপোস্টে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং স্থানীয় নৃ-গোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। সীমান্তবর্তী দুর্গম এলাকার সাধারণ মানুষও এ সেবার আওতায় চিকিৎসা গ্রহণের সুযোগ পান।

কক্সবাজার রিজিয়নের আওতাধীন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে নিয়মিত বিনামূল্যে চিকিৎসাসেবা, ত্রাণ, খাদ্য ও বস্ত্র বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো।

আলীকদম ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকবে। ক্যাম্পে বিজিবির বিভিন্ন পদবির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a