আজঃ 18 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন দৈনিক পূর্ণ জাগরণ 24, সিটি কর্পোরেশনের প্রতিনিধি নারায়ণগঞ্জের, শুভ বিবাহ বার্ষিকী। আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় বিএনপির বিক্ষোভ জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী এলাকা থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার বড়াইগ্রামে বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক, চাঁদা দাবির অভিযোগ বড়াইগ্রামে বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক, চাঁদা দাবির অভিযোগ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতির মোকাবেলায় স্বেচ্ছাসেবক দল। কুয়েত মোবাইল ও অর্থ ছিনতাই করার অভিযোগে দুই সিরীয় নাগরিককে গ্রেপ্তার নলডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কৃষক দলের মহানগরের মহিলা বিষয় সম্পাদিকার অঙ্গীকার। কুয়েত অবৈধভাবে অ্যালকোহল উৎপাদন ও মজুত করার অভিযোগে ৩-জন নেপালী ১-জন ভারতীয় গ্রেপ্তার রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত মোঃ মামুন পিতা মৃত আব্দুল কাদিরের অত্যাচারের শিকার, আবুল বাশার বাসেত দেশ টিভির প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদার-কে কুয়েত বাংলা প্রেস ক্লাব এর সংবর্ধনা নওগাঁয় রজাকপুর ট্রাক টার্মিনাল থেকে চুরি হওয়া ট্রাক এক রাতেই উদ্ধার পটিয়ায় এস আলম কলেজে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা চালু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে যুবসমাজের উদ্যোগে মাদক নির্মূল কর্মসূচি অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ঠাকুরগাঁওয়ে যুবসমাজের উদ্যোগে মাদক নির্মূল কর্মসূচি অনুষ্ঠিত


নুর ইসলাম, 
ঠাকুরগাঁও  প্রতিনিধি, 


ঠাকুরগাঁও সদর উপজেলার ১২নং সালন্দর ইউনিয়নে যুবসমাজের উদ্যোগে মাদক নির্মূলের লক্ষ্যে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ভয়াবহতা এবং  প্রতিরোধে ও সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ। যুবসমাজ, পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মসূচিতে ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ১২নং সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী,ইউনিয়ন বিএনপির সভাপতি, গোলাম মাওলা চৌধুরী, সালন্দর হাই স্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন, সহকারী শিক্ষক ও চৌধুরীহাট ব্যবয়াসী সমিতির সভাপতি মো:ছাইফুল ইসলাম,ঠাকুরগাঁও সদর থানার এস আই সামছুল হক সহ  স্থানীয় যুবসমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

এসময় ১২ নং সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী বলেন,মাদক ব্যবসায়ীদের যেখানে পাবেন সাথে সাথে সেখানেই  প্রতিরোধ গড়ে তুলবেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মাওলা চৌধুরী বলেন, ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সালন্দর ইউনিয়নে মাদক নির্মূল কমিটি গঠন করা হবে।আয়োজকরা জানান,আমরা চাই ইউনিয়নের নেতৃত্বে যারা আছেন তারা যেন সবসময় আমাদের পাশে থেকে মাদক নির্মূল কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা করেন।

স্লোগানে বলা হয়, “মাদকের আগ্রাসন দুর্যোগসমান, প্রতিরোধই সমাধান” এবং “পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে”। অনুষ্ঠানে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার!

আজ রোজ মঙ্গলবার ৩০-জুন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a