বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি: মোঃ আলী মজনু বাবু
জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলার সময় মো. রিফাত মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া খেলার বেটিং সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাপস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার রিফাত মিয়া বকশীগঞ্জ থানার পুরান বাট্টাজোর এলাকার মো. মনজুরুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের নির্দেশনা ও দেওয়ানগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে ডিবি-২-এর একটি দল গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে রিফাত মিয়াকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর অফিসার ইনচার্জ সজীব রহমান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর...