আজঃ 11 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু জাতীয় পার্টির বিশেষ সভা অনুষ্ঠিত। সেতুর নির্মাণ জটিলতা ও হোল্ডিং ট্যাক্সে বৈষম্য দূরীকরণের দাবিতে নাসিককে বউফো’র স্মারকলিপি ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় ভূল্লীতে আসামি গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জমি নিয়ে শহিদুল হত্যায় ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মুরাইদ গাড়োবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাক রাজপথে ছিলাম, তবুও মূল্যায়ন নেই’ তারেক রহমানের কাছে তৃণমূলের কথা বলতে চান গোলাম নবী অপেল শাহ আমানত সেতুতে ছিনতাই: অটোরিকশা ও ছোরা উদ্ধার, ৫ ছিনতাইকারী গ্রেপ্তার। চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসীর দুই সহযোগী গ্রেপ্তার চট্টগ্রামে এসএসসির ফলাফলে বড় পতন, মানবিকে পাস ৪০ শতাংশেরও কম উপজেলায় পাসের হারে প্রথম- নেপথ্যে নীরব এক সফল প্রয়াস নলডাঙ্গা থানার পাশে দুই দোকানে দুর্ধর্ষ চুরি ভূরুঙ্গামারীতে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৭ জন আটক ভারপ্রাপ্ত ইউএনও অতিরিক্ত দায়িত্বে তেতুলিয়ায় সহকারী কমিশনার ভূমি এসএম আকাশ জে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, লাইসেন্স নম্বর ০১ অবলিক ২০২৩ ,২০ ২৪ আলীকদমে পাসের হার ৫৬.৭৭%, শীর্ষে ক্যান্টনমেন্ট স্কুল,নীম্নে চৈক্ষং আদর্শ উচ্চ বিদ্যালয় নীলফামারীতে বিজিবির অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক বীরগঞ্জে বাড়ির বারান্দায় শিকলে বাঁধা দুই ভাই, কষ্টে দিন কাটছে পরিবারের

সাংবাদিকের কলম

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

সাংবাদিকের কলম”

কবি: মোঃ আবদুল মোতালেব

সত্য কথা লিখতে গিয়ে কত যে অপবাদ,
পক্ষে গেলে “ভালো মানুষ”, বিপক্ষে “চাঁদাবাজ”!
ক্ষমতার দরবারে যদি করি একটু প্রশংসা,
তখন আমি “সাহসী সাংবাদিক”, পাই বাহবা আর ভরসা।
কিন্তু অন্যায়ের বিরুদ্ধে তুললে যখন কলম,
তখন নাকি “টাকার জন্য”, করি নাকি সবই ভণ।
দুর্নীতির খবর লিখলে জ্বলে ওঠে কত মুখ,
সত্যের পথে হাঁটতে গিয়ে বাড়ে শুধু দুঃখ।
যার পক্ষে নিউজ করি, সে বলে “ভাই সেরা”,
বিপক্ষে গেলেই শুরু হয় অপবাদের ঘেরা।
কখনো বলে “ব্ল্যাকমেইলার”, কখনো “চাঁদাবাজ”,
সত্য প্রকাশ করাই যেন সবচেয়ে বড় লাজ!
সাংবাদিকের জীবনটা বড়ই কঠিন পথ,
সত্য লিখলে শত্রু বাড়ে প্রতি ক্ষণে শত।
তবুও কলম থামে না, সত্য থাকে জাগ্রত,
জনগণের অধিকারের জন্য লড়াই অবিরত।
মিথ্যার কাছে মাথা নত করেনা সত্যবান,
কলম যাদের অস্ত্র হয়, তারাই প্রকৃত প্রাণ।
অপবাদে কি থেমে যাবে সত্যের অগ্রযাত্রা?
সাংবাদিকের সাহস গড়ে নতুন দিনের মাত্রা

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a