আজঃ 23 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ১২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন। জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ২ লাখ টাকার মদ ও ইয়াবা জব্দ, আটক ১ সেনবাগে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক আলো খুলশী থানার অভিযানে অপহরণ ও ডাকাতি মামলার ৪ আসামি গ্রেপ্তার, উদ্ধার ৩ মোটরসাইকেল মাদক ও দুর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা - আইন মন্ত্রী আব্দুল হালিম গণ, আপন ভাই ও ভাতিজার উপর দেশি অস্ত্র নিয়ে হামলা বাউফল উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন। শোক সংবাদ: পটুয়াখালীতে ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সোহরাব হোসেনের ইন্তেকাল বকশীগঞ্জে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ, আটক ১

সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

শংকর ঋষি সুনামগঞ্জ জেলা  প্রতিনিধি:

নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ ও সুনামগঞ্জের দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূঁইয়ার উপর হামলার  প্রতিবাদের সুনামগঞ্জের শাল্লায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে শাল্লা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে পুরাতন শহীদ মিনার প্রাঙ্গনে এ প্রতিবাদ ও মানববন্ধন করা হয়।

প্রতিবাদ সভা শাল্লা উপজেলা প্রেসক্লাবের সদস্য শান্ত তালুকদারের সঞ্চালনায় ও সভাপতি দিলুয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার সুজন, সদস্য বিপ্লব চন্দ্র রায়, তাপস দাশ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্য সহ এলাকার সচেতন ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির চতুর্থ স্তম্ভ। গনতান্ত্রিক দেশে সব সময়ই বলা হয় সাংবাদিকরা  স্বাধীন ভাবে কাজ করবে, কিন্তু কাজ করতে গিয়ে অনেক সময় প্রতিবন্ধকতার শিকার হতে হয়। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে নিউজ করলে বিভিন্ন সময় হামলা মামলা মাধ্যমে নির্যাতিত হতে হয়। এর প্রমান নেত্রকোনার সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা ও দোয়ারবাজারের সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার উপর অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা। শুধু তাই নয়, বিভিন্ন সময় সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালনে করতে হামলার শিকার হয়েছে এমনকি শাল্লায় অন্যায়ভাবে সাংবাদিকের উপর হামলা মামলার ঘটনাও হয়েছে। এছাড়াও কিছু দিন আগে এক ব্যক্তি সাংবাদিকদের কুত্তার মতো পিটানোর হুমকিও দিয়েছে। আসলে এগুলোর সুষ্ঠু বিচার না হওয়ায় বারবার সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকৃত সাংবাদিকরা দেশের উন্নয়নের স্বার্থে কাজ করে থাকে। তাই আমরা বর্তমান সরকারে নিকট বিনীত অনুরোধ করছি সাংবাদিকদের হত্যা ও নির্যাতনকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। পাশাপাশি স্বাধীনভাবে কাজ করতে প্রকৃত সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থার জোর দাবি জানানো হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a