আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ।

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; ঢাকায় গ্রেপ্তার হাটহাজারীর আলোচিত হত্যা মামলার মূল আসামি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রামের হাটহাজারীতে ব্যবসায়ী মুহাম্মদ নুরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি মো. দিদারুল আলম ওরফে দিদার (৪৭) দীর্ঘ তিন সপ্তাহ পালিয়ে থেকেও শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছেন। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি, সিলেট হয়ে রাজধানীর কেরানীগঞ্জে আত্মগোপন করেও আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পারেননি তিনি। গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র।

পুলিশ জানায়, গত ২ আগস্ট রাতে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার গাদাবাগ এলাকায় অভিযান চালিয়ে দিদারকে গ্রেপ্তার করে হাটহাজারী মডেল থানা পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশের একাধিক ইউনিটের সমন্বয়ে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযানটি পরিচালনা করা হয়।

গত ১০ জুলাই সকালে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের পশ্চিম মেখল এলাকায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে মুহাম্মদ নুরুল আজিমকে প্রথমে গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিশ্চিত করা হয় তাঁর মৃত্যু। প্রকাশ্য এ হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও হাটহাজারী মডেল থানার যৌথ অভিযানে মামলার দুই এজাহারভুক্ত আসামি মোহাম্মদ মোরশেদ ওরফে আকিল এবং মো. আলী আকবরকে গ্রেপ্তার করা হয়। তবে তদন্তের শুরু থেকেই মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত দিদারুল আলম ধরাছোঁয়ার বাইরে ছিলেন।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেপ্তার এড়াতে দিদার বারবার অবস্থান পরিবর্তন করেন। তিনি কখনও চট্টগ্রামের বাকলিয়া ও রাউজানে, কখনও খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি, আবার সিলেটের গোয়াইনঘাটে আত্মগোপন করেন। সর্বশেষ কেরানীগঞ্জে অবস্থান নেওয়ার তথ্য নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংঘটনের কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ির গোয়ালঘরে লুকিয়ে রাখা একটি কিরিচ ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া অস্ত্র দুটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল। বিষয়টি নিশ্চিত হতে আলামত পরীক্ষার প্রক্রিয়া চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, দিদারুল আলমের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৩টি মামলা রয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে ছয়টি সাজা ও একাধিক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অপেক্ষায় ছিল। অপরদিকে মামলার অপর আসামি মোরশেদ ওরফে আকিলের বিরুদ্ধে রয়েছে চারটি মামলা এবং একটি সাজা পরোয়ানা।

চট্টগ্রাম জেলা পুলিশ বলছে, নুরুল আজিম হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি এসেছে। মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার এবং হত্যার নেপথ্যের সব তথ্য উদ্ঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a