আজঃ 29 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীর সেনবাগে দুর্ধর্ষ ডাকাতি ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে মন্ত্রী-হুইপদের দায়িত্ব বন্টন কচাকাটায় ১৭০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নওগাঁয় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্টের পদত্যাগ দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, মোটরসাইকেল চালক নিহত পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে মন্ত্রী-হুইপদের দায়িত্ব বন্টন। টাঙ্গাইলের ও নরসিংদির দায়িত্বে ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান: জলঢাকায় খুটামারা রহমানীয়া উচ্চ বিদ্যালয়ে মনগড়া কমিটি গঠনের অভিযোগে মানববন্ধন নওগাঁয় পুলিশের অভিযানে কুখ্যাত চোর গ্রেফতার, উদ্ধার চোরাই তার ও দেশীয় অস্ত্র সোনারগাঁও বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনায় ফেলতে গিয়ে হাতেনাতে আটক, ঘাটাইল হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ ভূরুঙ্গামারীতে ইয়াবা ও অনলাইন ক্যাসিনোসহ গ্রেপ্তার ৪ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার থানচিতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম শুরু লালমনিরহাটে সীমান্তে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দিল বিজিবি বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির, চেয়ারম্যান সুমন চৌধুরী, একজন প্রতারক। বাট্টাজোর নগর মামুদ উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন বড়গ্রাম ও দাইনুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥

নলডাঙ্গায় মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪


ইউসুফ হোসেন 
জেলা সংবাদদাতা : 

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা বাজারে জমি দখল, মিথ্যা মামলা ও অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা মাসুদ রানা মিঠু ও এলাকাবাসী। 

রোববার (১২ এপ্রিল-২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে মাসুদ রানা মিঠু (৩৫), পিতা মৃত সোলাইমান আলী ফৌজদার, সাং বাশিলা ফৌজদার পাড়া, ৯নং ওয়ার্ড, ইউনিয়ন মাধনগর, থানা নলডাঙ্গা, জেলা নাটোর জানান, একই এলাকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়ফুল ফৌজদার (৫০) এবং তার ভাই সাবেক সেনা সদস্য জয়নাল আবেদীন (৫৫) সহ আরও ১০-১২ জন দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক ও দালিলিক সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তারা তাদের জমি পুনরুদ্ধার করে ভোগদখল করছেন বলে দাবি করেন তিনি। 

সংশ্লিষ্ট জমির আরএস খতিয়ান নম্বর ৮২২ উল্লেখ করে তিনি বলেন, নিয়মিত খাজনাও পরিশোধ করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সাবেক সেনা সদস্য জয়নাল আবেদীন তার পূর্বের চাকরির প্রভাব ব্যবহার করে নতুন করে মিথ্যা মামলা দায়েরসহ বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছেন এবং তাদের ওপর চাপ সৃষ্টি করছেন। এমনকি সংবাদ সম্মেলন আয়োজনেও প্রতিপক্ষ বাধা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, জয়নাল আবেদীন সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ বাহিনীকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে হয়রানি করছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ সময় বক্তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, তারা ন্যায়বিচার প্রত্যাশী এবং ভবিষ্যতে যেন তাদের ওপর কোনো ধরনের জুলুম বা অন্যায় না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।উল্লেখ্য, গত ১০ এপ্রিল প্রতিপক্ষ এ বিষয়কে কেন্দ্র করে একটি মানববন্ধন আয়োজন করে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সংবাদ সম্মেলনটি আয়োজন করেন মাসুদ রানা মিঠু সহ স্থানীয় এলাকাবাসী। 

ইউসুফ হোসেন, 
জেলা সংবাদদাতা 
নলডাঙ্গা, নাটোর। 
মোবাঃ ০১৭২২-৬১২৮৩৮। 
তাং ১২ এপ্রিল-২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a