আজঃ 30 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বদলগাছীতে ডিবির অভিযানে চার বোতল ESkuf মাদকসহ দুইজন গ্রেফতার রাউজানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ রায়হানের ঘনিষ্ঠ সহযোগী দাবি পুলিশের পত্নীতলার আমবাটিতে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত। মাধনগরে সরকারি গাছের বড় বড় ডাল কাটার ঘটনা ধামাচাপা দিতে তৎপর একটি মহল বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে নিয়মিত চুরি মামলার চোরাইকৃত মালামাল সহ গ্রেফতার বকশীগঞ্জে অনলাইন জুয়া খেলার সময় বেটিং অ্যাপসহ যুবক গ্রেপ্তার মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার। মান্দা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫ শুভ উদ্বোধন হলো সিটি এজেন্ট ব্যাংকিং এর গারো বাজার শাখা। বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ৮০০ সংযোগ পটিয়ায় সাতগাছিয়া দরবার শরীফে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও খতনা ক্যাম্প সম্পন্ন বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত॥ তদন্ত কর্মকর্তা সেজে বাদীর কাছ থেকে টাকা, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার

পুলিশ সুপারের উদ্যোগে পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা বিশেষ   প্রতিনিধি:

 নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ আগস্ট ২০২৬ ইং তারিখে শেষ বিকেলে পোরশা থানাধীন মশিদপুর ইউনিয়নের দেশীপাড়া গ্রামে পোরশা থানা পুলিশের উদ্যোগে এ সচেতনতামূলক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে পোরশা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জিয়াউর রহমান, সংশ্লিষ্ট বিট অফিসার এসআই শিপন মিয়া, থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মাদক নির্মূলে পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীকে বিশেষভাবে চোলাই মদ পরিহার ও বর্জনের আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি চোলাই মদ বা দেশি মদ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। প্রচলিত নিয়মনীতি অনুসরণ না করে এবং ক্ষতিকর রাসায়নিকের মিশ্রণে প্রস্তুত করা এ ধরনের মদ সেবনে গুরুতর স্বাস্থ্যঝুঁকি, এমনকি মৃত্যুও ঘটতে পারে। দীর্ঘদিন সেবনের ফলে বিভিন্ন জটিল রোগ ও স্থায়ী শারীরিক ক্ষতির আশঙ্কাও রয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলেন, মাদক প্রতিরোধ শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক সহযোগিতা, সামাজিক সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

পোরশা থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদকবিরোধী আইনগত কার্যক্রমের পাশাপাশি এ ধরনের মতবিনিময় সভা, উঠান বৈঠক ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়রা পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক ও চোলাই মদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পুলিশকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a