আজঃ 02 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
রাউজানে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ একজন গ্রেপ্তার। কুয়েত শহীদ জিয়াউর রহমান সৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ পটিয়া প্রেস ক্লাবের নাম ভাঙিয়ে অপপ্রচার: ভুয়া নেতা সেজে বিভ্রান্তির অভিযোগ ৩০০০০ টাকা বেতনের দাবিতে নারায়ণগঞ্জ গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন গারোবাজারে ভোক্তাধিকারের অভিযান ও জরিমানা।। কুয়েত শহীদ জিয়াউর রহমান সৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল জমকালো আয়োজন ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ৬ জন গ্রেফতার যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজিত যুব দিবসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজউক ও থানার নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছেন, যুবলীগ নেতা (রুটি ফারুক) জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন। নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার, চাঁদাবাজির দায়িত্ব পালনের অভিযোগ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট,তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে খানপুর মুরগির দোকানে অভিযান। ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরিক্ষার ফল প্রকাশ পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের চারজনকে মারধর শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের সংগীত শিল্পী রাখাল চক্রবর্তী আর নেই সৌদি থেকে শনিবার দেশে আসছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ জনের মরদেহ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্য। দুর্গোৎসব শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ হয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রকৃতির এক নিবেদিত গাছ প্রেমিক শাহজাহান বিশ্বাস!

নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে -ভূয়া ডাক্তারকে জরিমানা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গা উপজেলায় নিত্যপন্যের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে এক ভুয়া ডাক্তারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার পৌর বাজারের প্রপান ফিলিং স্টেশন এবং মাধনগর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান।

অভিযানকালে পৌর বাজারের প্রপান ফিলিং স্টেশনে তেলের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া হচ্ছে কি না এবং অতিরিক্ত মজুদ রয়েছে কি না তা মনিটরিং করা হয়। পাশাপাশি উপজেলার মাধনগর বাজারে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতেও তদারকি করা হয়।

এ সময় মাধনগর বাজারের মন্ডল ফার্মেসিতে অভিযান চালিয়ে ডা. দীপক কুমার প্রাং কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, তিনি চিকিৎসা বিষয়ে কোনো প্রকার শিক্ষা বা প্রশিক্ষণ গ্রহণ না করেও নিজের নামের পাশে ‘ডা.’ উপাধি ব্যবহার করছিলেন। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করে।

অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেলা প্রতিনিধি, নাটোর। 
তাং- ০৯/০৩/২৬ ইং
মোবাঃ ০১৭১৬-৪৯১০২৫

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a