আজঃ 10 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, আলীকদমে সহায়তা আলীকদমে কৃষকদের মাঝে সবজি বীজ, অসহায় পরিবারে সেলাই মেশিন দিল বিজিবি বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ডিবির অভিযান টের পেয়ে পালালেন ছাত্রদল নেতা, শয়নকক্ষে ৭০ বোতল বিদেশি মদ চট্টগ্রামে ব্যবসায়িক বিরোধে ব্যবসায়ী অপহরণ, মহামায়া লেক থেকে উদ্ধার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর নাইক্ষ্যংছড়ির শামসুল-আয়েশা দম্পতি মামলা জটে চট্টগ্রাম কাস্টমস, আটকে হাজার কোটি টাকার রাজস্ব পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক কারবারি আটক। নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক পরিস্থিতি এআই প্রযুক্তিতে পর্যবেক্ষণ চট্টগ্রামের হালিশহরে যুবক খুন, ঘটনাস্থলে পুলিশ চট্টগ্রাম বন্দরে ৪ শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল আলীকদমে ২১ লাখ টাকার সেগুন কাঠ ও মাহিন্দ্রা জব্দ বকশীগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার উধাও, গ্রেপ্তার দুই বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লংগদুতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

পটিয়ায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে জরিমানা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

​পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
মোঃসাকিল

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চড়া দামে কৃষকদের কাছে সার বিক্রি করার অপরাধে এক বিসিআইসি সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
​রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে পৌনে ৬টা পর্যন্ত পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ভট্টাচার্যহাট সংলগ্ন অইল্লারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​জেলা এনএসআই, চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে ও সরাসরি অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়। পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা সহায়তা করেন।

​অভিযান সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করার অপরাধে বিসিআইসি সার ডিলার মেসার্স হাজী মোহাম্মদ রফিকুল ইসলামের স্বত্বাধিকারী হাজী মোঃ রফিকুল ইসলামকে (৬৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

​স্থানীয় কৃষক ও গোপন সূত্রে জানা যায়, ওই এলাকায় কয়েকজন খুচরা বিক্রেতা ও ডিলার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি করে আসছিলেন। কেজিপ্রতি নির্ধারিত ২৭ টাকার ইউরিয়া সার ৩২ থেকে ৩৫ টাকা, ২৭ টাকার টিএসপি (তিউনিসিয়া) সার ৪০ থেকে ৪৮ টাকা, ২১ টাকার ডিএপি সার ২৫ থেকে ৩০ টাকা এবং ২০ টাকার এমওপি সার ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করা হচ্ছিল।

​কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম কার্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়। পরবর্তীতে এনএসআই-এর সার্বিক নজরদারি ও অংশগ্রহণে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়। জনস্বার্থে ও কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a