আজঃ 27 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সেনবাগ উপজেলা ছাত্রদলের এক উদীয়মান নক্ষত্র শাকের হোসেন মিরন হাটহাজারীতে বিদেশি পিস্তল-শটগানসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া বিরোধী অভিযানে যুবক গ্রেফতার পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা ঠেকাতে বীরগঞ্জে মহাসড়কের ঝোপঝাড় পরিষ্কার ব্রাদার্স ক্লাব রৌমারীতে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের হুমকি, থানায় অভিযোগ দায়ের পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ যুবলীগ ছাত্রলীগের নেতৃত্বে দেশে অরাজগতা ও সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে মিছিল সেনবাগ উত্তর সাহাপুর মার্কেটে অগ্নিকাণ্ড আনুমানিক ক্ষয়ক্ষতি ৩ লক্ষ টাকা নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর গুরুত্ব মাদকবিরোধী অভিযানে ৩৫৮ জন গ্রেপ্তার বাঁশের বেড়া দেওয়ার বিরোধে ম্রো সম্প্রদায়ের এক কারবারিকে জখম যে ব্যক্তি অণু পরিমাণ ভালো কাজ করবে, সেও তা দেখতে পাবে গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। স্থানীয় সরকার নির্বাচনে নওগাঁয় পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির পবিত্র ফাতেহা ইয়াজ দাহুম মাহফিল/২৬ পালিত

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসীর দুই সহযোগী গ্রেপ্তার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পুলিশের তালিকায় থাকা শহিদুল ইসলাম বুইশ্যার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. নাইম ইসলাম সাকিব (২৬) ও মো. রাহাত (২৪)।

পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ২টার দিকে বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার নাইম ইসলাম সাকিব ভোলার লালমোহন উপজেলার চরভুতা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চান্দগাঁও থানার শমসেরপাড়া ৭ নম্বর আবাসিক এলাকায় বসবাস করছিলেন। অপর গ্রেপ্তার রাহাত পুরাতন চান্দগাঁও এলাকায় বসবাস করেন।

পুলিশের তথ্যমতে, নাইম ইসলাম সাকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা এবং দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় আরও দুটি মামলা রয়েছে। অন্যদিকে রাহাতের বিরুদ্ধে ২০২২ সালে দণ্ডবিধির ৩৯২ ধারায় একটি মামলা হয়েছিল।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনই শহিদুল ইসলাম বুইশ্যার অন্যতম সহযোগী হিসেবে অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে পূর্বের মামলাগুলোও যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

চান্দগাঁও থানায় দায়ের করা মামলা নম্বর-০৫, তারিখ ৭ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a