আজঃ 07 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নলডাঙ্গায় আজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই থানচির ডিমপাহাড়-তিন্দুর সড়ক দুর্ঘটনায় গাড়ি খাদে: নিহত ২, আহত ৫ বকশীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা শিমুল আলুতে সম্ভাবনার হাতছানি, পাহাড়ি জমিতে কৃষকের নতুন স্বপ্ন নওগাঁর পত্নীতলায় ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১জন গ্রেফতার একজন মহিলা তার প্রতি একটু মমতা দেখিয়েছিলেন মাত্র পাহাড়ে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে বন বিভাগ, লামায় ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭ ক্যাপ্টেন রায়হান আহমেদের নেতৃত্বে আলীকদমের দুর্গম পাহাড়ে মেডিকেল টিমের বিনামূল্যে চিকিৎসা নওগাঁজুড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ২০টি চেকপোস্ট বসিয়ে ৬ শতাধিক যানবাহন তল্লাশি করা হয়েছে পোরশায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী সন্ত্রাসীর পক্ষে তদবির করলে নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা এমপি জয়নুল আবদিন ফারুক জোরারগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-মুখোশসহ ৩ জন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১

হাবিপ্রবিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক কংগ্রেস ‘ICBISET-2026’ অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 দিনাজপুর প্রতিনিধি ফিরোজ সরকার 

 হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথমবারের মতো ‘International Congress on Biomedical Intelligence, AI Innovation and Sustainable Emerging Technologies (ICBISET-2026)’ শীর্ষক আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেডিক্যাল ইন্টেলিজেন্স এবং টেকসই উদীয়মান প্রযুক্তিকে কেন্দ্র করে আয়োজিত এ কংগ্রেসে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, প্রযুক্তিবিদ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জ্ঞান বিনিময় এবং গবেষণা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

 সোমবার বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের কনফারেন্স রুমে কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান ও অফলাইন পর্ব অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের IEEE HSTU Student Branch Chapter-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্যা।

অনুষ্ঠানে প্রধান মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং IEEE Computer Society Bangladesh Chapter-এর সাবেক চেয়ার অধ্যাপক ড. এম. সোহেল রহমান।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জামিল সুলতান এবং একই অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক, IEEE-এর সিনিয়র সদস্য এবং IEEE HSTU Student Branch Chapter-এর উপদেষ্টা ড. তানজিনা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্যা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেডিক্যাল ইন্টেলিজেন্স এবং টেকসই উদীয়মান প্রযুক্তি আগামী দিনের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি। এ ধরনের আন্তর্জাতিক আয়োজন দেশি-বিদেশি গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 তিনি আরও বলেন, গবেষণামুখী বিশ্ববিদ্যালয় হিসেবে হাবিপ্রবি আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। এ কংগ্রেসে উপস্থাপিত গবেষণা ও মতবিনিময় স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, শিল্প এবং টেকসই উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 সভাপতির বক্তব্যে ড. তানজিনা সুলতানা জানান, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে IEEE CIS HSTU Student Branch Chapter-এর উদ্যোগে আরও বৃহৎ পরিসরে একটি আন্তর্জাতিক কনফারেন্স বা সিম্পোজিয়াম আয়োজনের পরিকল্পনা রয়েছে।

 কংগ্রেসের দ্বিতীয় পর্ব সন্ধ্যা ৭টা থেকে অনলাইনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা কীনোট বক্তব্য উপস্থাপন করবেন। তাঁদের মধ্যে রয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অধ্যাপক এবং IEEE Computer Society Bangladesh Chapter-এর চেয়ার ড. মো. ওবায়দুর রহমান, মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসেন, যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটির গবেষণা সহযোগী ড. মো. আল আমিন, দক্ষিণ কোরিয়ার কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (KAIST)-এর পোস্টডক্টরাল গবেষক ড. ইরফান উল্লাহ এবং জার্মানির পাডারবর্ন ইউনিভার্সিটির গবেষণা সহযোগী ও পিএইচডি গবেষক উমাইর কুদুস।

 দিনব্যাপী অনুষ্ঠিত এ আন্তর্জাতিক কংগ্রেসের অফলাইন পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রযুক্তিবিদরা অংশগ্রহণ করেন। অনলাইন পর্বে দেশ-বিদেশের গবেষক ও বিশেষজ্ঞরা ভার্চুয়ালি যুক্ত হয়ে গবেষণালব্ধ জ্ঞান, প্রযুক্তিগত অভিজ্ঞতা ও উদ্ভাবনী ধারণা বিনিময় করবেন। আয়োজকদের প্রত্যাশা, আন্তর্জাতিক এই কংগ্রেস গবেষণা সহযোগিতা সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তি নিয়ে যৌথ উদ্যোগ এবং বৈশ্বিক একাডেমিক যোগাযোগকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখ

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a