আজঃ 17 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ। বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা নলডাঙ্গায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা উদ্ধার

সেনবাগে ভূমি তদন্তে বাধা, মারধর ও হত্যার হুমকির অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছে মহিন উদ্দিন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আবদুল মোতালেব 
নোয়াখালী জেলা প্রতিনিধি :--

নোয়াখালীর সেনবাগে আদালতের নির্দেশে ভূমি সংক্রান্ত একটি মামলার সরেজমিন তদন্ত চলাকালে বাদী ও সাক্ষীদের মারধর, অশালীন ভাষায় গালমন্দ, তদন্তকাজে বাধা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। 

এ ঘটনায় সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. মহিন উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে সেনবাগ থানাধীন পূর্ব ইয়ারপুর গ্রামের নুরুল হক মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী মো. মহিন উদ্দিন পূর্ব ইয়ারপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি ছমিরমুন্সিরহাট বাজারে ব্যবসা করেন। 

অভিযোগে অভিযুক্তরা হলেন একই এলাকার মোহাম্মদ উল্যাহর ছেলে মো. রিয়াজ আনসারী (৩০), মো. রিয়াদ আনসারী (২৮) এবং মো. সিরাজুল ইসলাম ওরফে বাবুল (২৫)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে বাদী ও তার পরিবারের বসতবাড়ির জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে ৩৩৯/২৬ নম্বর মামলা চলমান রয়েছে। অভিযোগকারীর দাবি, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের গালমন্দ এবং ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।

অভিযোগে আরও বলা হয়, আদালতের নির্দেশনা অনুযায়ী ওই মামলার বিষয়ে সরেজমিন তদন্ত করতে উপজেলা ভূমি কর্মকর্তার একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে আসে। এ সময় বাদী তার প্রতিবেশী কয়েকজন সাক্ষীকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। উপজেলা ভূমি কর্মকর্তার প্রতিনিধি এবং স্থানীয় সংবাদ কর্মীদের দেখতে পেয়ে অভিযুক্তরা বাদী ও সাক্ষীদের অশালীন ভাষায় গালমন্দ করতে থাকেন বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে বাদী ও সাক্ষীরা এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তাদের মারধর করে এবং আদালতের নির্দেশে চলমান মামলার তদন্ত কাজে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের ডাক-চিৎকারে বাদীর ছোট ভাইসহ আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাদের রক্ষা করেন বলে অভিযোগকারীর দাবি।

পরে অভিযুক্তরা বাদী ও সাক্ষীদের খুন-জখমের হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, ঘটনার পর উপজেলা ভূমি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মামলার তদন্ত কার্যক্রম শেষ করে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে মো. মহিন উদ্দিন অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন।

তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলো সম্পর্কে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও আইনগত বিষয় নিশ্চিত হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a