আজঃ 17 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ। বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা নলডাঙ্গায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা উদ্ধার

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর সুইপার কলোনিতে ডিবির মাদকবিরোধী অভিযান

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর সুইপার কলোনিতে ডিবির মাদকবিরোধী অভিযান, মাদক সেবনের সময় ১০ জন গ্রেপ্তার

 নওগাঁ জেলা প্রতিনিধি: মোঃ রাফি হোসেন

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) শহরের নুনিয়াপট্টি সুইপার কলোনিতে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। শুক্রবার (২৪ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে মাদক সেবনের সময় ১০ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল সুইপার কলোনিতে অভিযান চালায়। অভিযানের সময় ছনু বাশফোরের বাড়িসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ১০ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ছনু বাশফোর (২৬), বৈশাক বাশফোর (৩০), চান মিয়া (৩০), তুহিন (২৮), মিনহাজ ওরফে মিম (২৭), নাহিদ সুলতান ওরফে জেমস (৩৫), রায়সুল ইসলাম (২২), সাকিব (২২), শান্ত ইসলাম (২৭) এবং শাহরিয়া হোসেন সিহাব (২২)। তারা সবাই নওগাঁ সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিল গাঁজা কুচি করার কাঁচি, গাঁজা সেবনের কলকে, কাগজের তৈরি পাইপ, গ্যাস লাইটারসহ অন্যান্য মাদক সেবনের উপকরণ। এছাড়াও ঘটনাস্থলে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের প্রমাণ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
ডিবি পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এরই ধারাবাহিকতায় বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ১০ জনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার কোথাও মাদক ব্যবসা বা মাদক সেবনের সুযোগ দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a