আজঃ 02 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরিচা ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ নওগাঁর পত্নীতলায় ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম ২৯ জন পর্বত আরোহী এভারেস্টে ট্রাকিং এ গিয়ে বিপদের মুখে।হোটেলে আগুন ধরে ভষ্মীভূত আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ, সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর রাউজানে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ একজন গ্রেপ্তার। কুয়েত শহীদ জিয়াউর রহমান সৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ পটিয়া প্রেস ক্লাবের নাম ভাঙিয়ে অপপ্রচার: ভুয়া নেতা সেজে বিভ্রান্তির অভিযোগ ৩০০০০ টাকা বেতনের দাবিতে নারায়ণগঞ্জ গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন গারোবাজারে ভোক্তাধিকারের অভিযান ও জরিমানা।। কুয়েত শহীদ জিয়াউর রহমান সৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল জমকালো আয়োজন ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ৬ জন গ্রেফতার যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজিত যুব দিবসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজউক ও থানার নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছেন, যুবলীগ নেতা (রুটি ফারুক) জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন। নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার, চাঁদাবাজির দায়িত্ব পালনের অভিযোগ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট,তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে খানপুর মুরগির দোকানে অভিযান। ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরিক্ষার ফল প্রকাশ পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের চারজনকে মারধর শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের সংগীত শিল্পী রাখাল চক্রবর্তী আর নেই

দিনাজপুর বীরগঞ্জে মরিচা ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

দিনাজপুর বীরগঞ্জে মরিচা ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত হাফিজুল মেম্বার হাসপাতালে ভর্তি 

রনজিৎ সরকার রাজ  (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১১নং মরিচা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের মোট সাতজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
গত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার শালবাড়ী ডাবড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বাদীপক্ষের দুজন এবং অভিযুক্তপক্ষের পাঁচজন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শালবাড়ী ডাবড়া এলাকার মৃত মমিন মন্ডলের ছেলে মোঃ আব্দুল হাই (৬৫) ক্রয়সূত্রে প্রাপ্ত জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ওই জমির সীমানা নিয়ে প্রতিবেশী সুরুজ আলী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

অভিযোগকারীর দাবি, ঘটনার দিন সুরুজ আলীসহ ১১ জন লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে তাঁর জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
অভিযোগে আরও বলা হয়, সুরুজ আলীর নির্দেশে তাঁর ছেলে পারভেজ ধারালো ছুরি দিয়ে ইউপি সদস্য হাফিজুল ইসলামের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। এ ছাড়া রাসেলের বিরুদ্ধে বাঁশের লাঠি দিয়ে হাফিজুল ইসলামের হাত ও পিঠে আঘাত করার অভিযোগ রয়েছে। এরশাদ আলীসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর করে আহত করার অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, স্থানীয় মিলন ইসলাম ও জালাল উদ্দিনসহ কয়েকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদের প্রাণনাশের হুমকি দেন। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, সংঘর্ষে অভিযুক্তপক্ষের পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে দুজন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি তিনজন উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। অপরদিকে, বাদীপক্ষের আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ইউপি সদস্য হাফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগকারী পক্ষ জানিয়েছে।

এ ঘটনায় মোঃ আব্দুল হাইয়ের পক্ষ থেকে ১১ জনের নাম উল্লেখ করে বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগকারী জানিয়েছেন।
এ বিষয়ে পুলিশ জানায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a