আজঃ 30 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্য। দুর্গোৎসব শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ হয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রকৃতির এক নিবেদিত গাছ প্রেমিক শাহজাহান বিশ্বাস! জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উদ্‌যাপন, রাজপথ থেকে Wrexham University-এর মঞ্চে বকশীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

আলীকদমের আলীবাজারে অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ জনের ১ বছর জেল

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আমির হোসাইন ছাদেকী, জেলা প্রতিনিধি (বান্দরবান): শুক্রবার রাত ১০টার দিকে আলীকদমের পূর্ব পালংপাড়া আলীর বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন আবু তাহের (৩৫), পিতা বোরহান উদ্দিন এবং হাসান মিয়া (২৭), পিতা হযরত আলী। তাদের বাড়ি আলীকদম সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিলেটি পাড়ায়।

স্থানীয় একটি যুব সংগঠনের সদস্যরা রাতে ওই এলাকায় সন্দেহজনক দুই ব্যক্তিকে দেখে তল্লাশি করেন। এ সময় তাদের প্যান্টের পকেট থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে দ্রুত বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলমকে অবহিত করা হয়।

সংবাদ পাওয়ার পরপরই ইউএনও আলীকদম থানার রাত্রীকালীন মোবাইল-৬ ডিউটি পার্টি নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে আবু তাহের ও হাসান মিয়াকে ইয়াবাসহ আটক করা হয়।

ঘটনাস্থলেই তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ইয়াবা সেবনের কথা স্বীকার করে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইয়াবা সেবনের অপরাধে দুইজনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নম্বর-৫৪/২০২৬, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬।

সাজাপ্রাপ্তদের শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টায় বান্দরবান সদর কোর্টে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

স্থানীয়রা মনে করেন, দুর্গম আলীকদমে এভাবে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে মাদকের বিস্তার কমে আসবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a