আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

গণভোটের রায় বাস্তবায়নে মাঠে নামছে ১১ দল। ৯ এপ্রিল চাষাঢ়ায় লিফলেট বিতরণ শুরু।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ফারিদ খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য ঘোষিত দেশব্যাপী কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ৮ এপ্রিল বুধবার রাতে ১১ দলভুক্ত নারায়ণগঞ্জের নেতৃবৃন্দের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সভায় কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয়। ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৫ টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্বোধনী কর্মসূচীতে উপস্থিত থাকবেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন সহ জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি সহ ১১ দলভুক্ত নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ। 

জামায়াতে ইসলামীর মহানগর আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইনের পরিচালনায় উক্ত জরুরী সভায় উপস্থিত ছিলেন, মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, এনসিপির মহানগর আহবায়ক শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভি, সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক আল-আমীন রাকিব, এবি পার্টির মহানগর আহবায়ক শাহজাহান ব্যাপারী, প্রমুখ। 

উল্লেখ্য, জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১–দলীয় ঐক্য।

গত ৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার দুপুরে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে- ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ। রাজধানীর শাহবাগে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। এ ছাড়া ১১ এপ্রিল সব মহানগরীতে ও ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ এবং ১৩ এপ্রিল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a